Thursday , 27 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

আর্জেন্টাইন খেলোয়াররা শাস্তি পাওয়ায় ফিফার সমালোচনায় করলেন ডি মারিয়া

প্রতিবেদক
admin
August 27, 2026 11:56 am
Link Copied!

দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিল আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে ন্যূনতম লড়াই তো জমাতেই পারেনি কাতার আসরের বিশ্বচ্যাম্পিয়নরা, উল্টো ফাইনালে বেশ কয়েকজন আলবিসেলেস্তে ফুটবলারের আগ্রাসী আচরণ শাস্তির মুখে পড়েছে। আসরজুড়ে একাধিক ঘটনায় আর্জেন্টিনার তিন ফুটবলার ও এক কোচকে বড় নিষেধাজ্ঞা এবং জরিমানা করেছে ফিফা। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর মারামারির জন্য আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ ও থিয়াগো আলমাদাকে এক ম্যাচ এবং সহকারী কোচ রবার্তো আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। অন্যদিকে, স্পেনের পাবলো গাভিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। টুর্নামেন্ট জুড়ে ‘বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি’ এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর খেলোয়াড়দের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পতাকা প্রদর্শনের জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) শাস্তি দিয়েছে ফিফা। সব মিলিয়ে এএফএ-কে ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা দিতে হবে (যার মধ্যে ১ লাখ ডলার বর্ণবাদবিরোধী প্রচারাভিযান) এবং আর্জেন্টিনা জাতীয় দলকে তাদের পরবর্তী দুটি হোম বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলতে হবে। আর্জেন্টাইন ফুটবলারদের দেওয়া সবমিলিয়ে ১৮ দিনের নিষেধাজ্ঞা ‘অতিরঞ্জিত’ বলে মনে করছেন সাবেক তারকা মিডফিল্ডার আনহেল ডি মারিয়া। ফিফার কঠোর নিষেধাজ্ঞার প্রধান শিকার পারেদেস এবং মোলিনার পক্ষ সমর্থন করেছেন তিনি। ২০২২ বিশ্বচ্যাম্পিয়ন এই তারকার মতে, ‘এমনটা (শাস্তি প্রদান) হতেই পারে, কারণ শেষ পর্যন্ত তারা শারিরীক সংঘাতে জড়িয়ে পড়েছিল, কিন্তু পুরো বিষয়টিকে বেশ অতিরঞ্জিত করা হচ্ছে।’ আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালের অধিনায়কত্ব করছেন ডি মারিয়া। তালেরেসের সঙ্গে তার দলের ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে তিনি জোড়া গোল করেছেন। ম্যাচ শেষে মিক্সড জোনে এল ফিদেও বলেন, ‘আমি সবসময় তার (পারেদেসের) সঙ্গে কথা বলি। এটা (শাস্তির মাত্রা) একটা অতিরঞ্জন। যার পরিমাণ নিশ্চিতভাবেই আরও অনেক কম হবে, শুধু তার জন্যই নয়, নাহুয়েলের জন্যও।’ অন্যদিকে, শাস্তির ঘটনায় টিওয়াইসি স্পোর্টস-কে দেওয়া এক সাক্ষাৎকারে আপিল করার কথা জানিয়েছেন এএফএ’র আইনি উপদেষ্টা আন্দ্রেস প্যাটন উরিচ, ‘আলমাদার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করা যাবে না এবং নিষেধাজ্ঞাগুলো স্পষ্টতই মাত্রাতিরিক্ত ছিল। এরকম ঘটনা আছে। আপনি যদি লিয়েন্দ্রোর নিষেধাজ্ঞার সঙ্গে ২০১৪ সালে লুইস সুয়ারেজের নিষেধাজ্ঞার তুলনা করেন, যিনি একজন প্রতিপক্ষকে কামড়ানোর জন্য ৯ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন, অথবা একজন ইউরোপীয় খেলোয়াড়ের নিষেধাজ্ঞার সঙ্গে, যিনি (ক্রোয়েশিয়ার ডিফেন্ডার জসিপ শিমুনিচ) নাৎসি প্রতীক ব্যবহার করার জন্য ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন।’ ‘আমাদের মতে, এমন অনেক শাস্তি আছে যা আরও গুরুতর এবং সেগুলোর জন্য একই সংখ্যক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। আমরা ভিডিওগুলো ফ্রেম বাই ফ্রেম দেখেছি এবং আমাদের বিশ্বাস নিষেধাজ্ঞার মাত্রা আরও কম হওয়া উচিত ছিল’, আরও যোগ করেন তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসিনা সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার : জামায়াত আমির

জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের সুপারিশ স্থায়ী কমিটির

স্বাস্থ্য অধিদপ্তরের ১১-২০তম গ্রেডে নিয়োগের অগ্রগতি জানতে চেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৫৬

স্ত্রীকে ‘কালোজাদু’ করার অভিযোগে শ্বশুরকে কুপিয়ে হত্যা করল জামাতা

ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নিতে পারবেন না

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি নামলো ২ লাখ ২৫ হাজারে

মন্ত্রীদের নিয়ে বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী