Thursday , 27 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৬০ গ্রেপ্তার, মামলা ৪৬

প্রতিবেদক
admin
August 27, 2026 12:40 pm
Link Copied!

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযান ও মাদকবিরোধী কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সবচেয়ে বেশি ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তেজগাঁও বিভাগ থেকে ৯২ জন, উত্তরা বিভাগ থেকে ৭৪ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৪ জন, গুলশান বিভাগ থেকে ৫২ জন, রমনা বিভাগ থেকে ৪৫ জন, লালবাগ বিভাগ থেকে ৩০ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলাকালে ১৪ হাজার ৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও ২১ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাঁচটি মোবাইল ফোন এবং একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রাঙ্গামাটিতে শাস্ত্রীয় কথক নৃত্য কর্মশালার সমাপনী

সমন্বিত উদ্যোগে এলডিসি উত্তরণে তিন বছর সময় পেল বাংলাদেশ

জাতিসংঘ সাধারণ পরিষদ এখনো আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ মঞ্চ

স্পেনে ফের ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু

বজ্রপাতপ্রবণ এলাকায় মাল্টিপারপাস আশ্রয়কেন্দ্র নির্মাণ করবে সরকার: ত্রাণমন্ত্রী

ঢাকায় পদায়নে লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার মনোনীত

বাংলাদেশকে সহজ শর্তে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

স্টেশন ভাঙচুর, মামলা হয়নি, তবু হুংকার

লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, চার ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা: উত্তপ্ত কলকাতা