বুধবার , ২০ মে ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

নির্জন ঘরে ডেকে যৌন হয়রানি, আইনি পথে হাঁটলেন অভিনেত্রী

প্রতিবেদক
admin
মে ২০, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

পরিচালক দেবালয় ভট্টাচার্য ও অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীকে ঘিরে টালিউডে শুরু হয়েছে নতুন বিতর্ক। পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন অভিনেত্রী অঙ্কিতা। সম্প্রতি আইনজীবী প্রিয়ম দের মাধ্যমে দেবালয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠিয়েছেন এই অভিনেত্রী।

একই ইস্যুতে সোমবার কলকাতায় সাংবাদ সম্মেলন করেছেন অঙ্কিতা। এসময় তিনি জানান, একটি নৈশপার্টিতে পরিচালক তাকে জোর করে নির্জন ঘরে নিয়ে গিয়ে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন।

অঙ্কিতার দাবি, দেবালয়কে ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠানো হয়েছে। সেখানে পরিচালককে ৭ দিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিজের আচরণের দায় স্বীকার করার কথা বলা হয়েছে। তা না হলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

সাংবাদ সম্মেলনে অঙ্কিতা আরও জানান, দেবালয়কে আগে থেকে চিনতেন বলে পার্টিতে তার উপস্থিতিতে কোনও অস্বস্তি হয়নি। কিন্তু আচমকাই পরিচালক তার হাত ধরে একটি ঘরে টেনে নিয়ে যান এবং দেওয়ালে ঠেসে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি বুঝে তিনি নিজেকে সরিয়ে বেরিয়ে আসেন।

অন্যদিকে, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। তার দাবি, সোশ্যাল মিডিয়ায় তাকে হেনস্থা করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই অভিযোগ আনা হয়েছে। নির্মাতা জানিয়েছেন, তিনিও আইনি পথে লড়বেন।

দেবালয়ের কথায়, ‘যদি অভিযোগ সত্যি হত, তাহলে সঠিক আইনি প্রক্রিয়াতে এগোনো হত। সংবাদমাধ্যমের সামনে বিষয়টি আনার পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে।’

এর আগেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছিলেন অঙ্কিতা। সেখানে তিনি অভিযোগ করেন, মদ্যপ অবস্থায় পরিচালক তার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন এবং বাধা দেওয়ার পর তাকে কাজ থেকেও সরিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, ছোটপর্দার জনপ্রিয় মুখ অঙ্কিতা ‘ইষ্টিকুটুম’ ধারাবাহিকের মাধ্যমে বিশেষ পরিচিতি পান। পাশাপাশি একাধিক ব্যোমকেশ সিরিজেও অভিনয় করেছেন তিনি।

অন্যদিকে দেবালয় ভট্টাচার্য ‘ড্রাকুলা স্যার’, ‘মন্টু পাইলট’ এবং ‘ইঁদুবালা ভাতের হোটেল’-এর মতো আলোচিত কাজের জন্য পরিচিত। এখন এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর টালিউডের। সূত্র: দ্য ওয়াল ও আনন্দবাজার অনলাইন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

ভোলায় সমাহিত হলেন তোফায়েল আহমেদ

সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: বিদ্যুৎ মন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকট: ১০০ কোটি লিটারের জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

This is a Test Post

নির্জন ঘরে ডেকে যৌন হয়রানি, আইনি পথে হাঁটলেন অভিনেত্রী

ত্রিশালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

সৌদি আরবে পৌঁছেছেন ৪৬,৫২৮ জন বাংলাদেশি হজযাত্রী

কিশোর গ্যাং, সন্ত্রাস, ছিনতাই ঠেকাতে রাজধানীতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা বসছে