Saturday , 29 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

স্ত্রীকে ‘কালোজাদু’ করার অভিযোগে শ্বশুরকে কুপিয়ে হত্যা করল জামাতা

প্রতিবেদক
admin
August 29, 2026 11:19 pm
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে শ্বশুরকে কুপিয়ে হত্যার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন মোজাম্মেল হক ওরফে মুজা সরকার (৩৫) নামে এক যুবক। আজ শনিবার সকালে তিনি কালীগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। থানায় হাজির হয়ে তিনি পুলিশকে বলেন, ‘স্যার, আমি মোজাম্মেল। আমার বউকে কালোজাদু করছে আমার শ্বশুর। এ কারণে আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। বউয়ের সঙ্গে কথাও বলতে দিত না শ্বশুর। এ রাগেই তাঁকে কুপিয়ে মেরে ফেলেছি।’ নিহত ব্যক্তির নাম মজিদ মোড়ল (৭০)। শুক্রবার বিকেলে জামাই মোজাম্মেলের হাতে খুন হন তিনি। মজিদ মোড়ল কালীগঞ্জের জামালপুর এলাকার বাসিন্দা ও পেশায় কলা ব্যবসায়ী ছিলেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ি থেকে উপজেলার জামালপুর বাজারের উদ্দেশে বের হন মজিদ। বিকেল সাড়ে চারটার দিকে বাজারের ভাঙারিপট্টির একটি গলিতে মাথায় কলার ছড়া নিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় পেছন থেকে ধারালো কুড়াল দিয়ে তার মাথায় কোপ দেন মোজাম্মেল। গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মজিদ। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ধর্ম যার যার, রাষ্ট্রে নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির; প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

রাশিয়া যুদ্ধ ও কৃষ্ণসাগরের নিরাপত্তা নিয়ে আলোচনায় শনিবার তুরস্ক যাচ্ছেন জেলেনস্কি

জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর

ডিএমপি’র মিরপুর বিভাগের অভিযানে নানা অপরাধে জড়িত গ্রেফতার ১৩০

সরকারের নানামুখী পদক্ষেপে গত বছরের তুলনায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে

ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত, নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর

সিন্দুক পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী

দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর