Thursday , 21 May 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ত্রিশালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
May 21, 2026 6:00 pm
Link Copied!

ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে অগ্রগামী নিরাপত্তা দলের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে ত্রিশাল উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর অ্যাডভান্সড কমান্ডের মেজর আশিক, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। সভায় প্রধানমন্ত্রী ও অন্যান্য ভিভিআইপি ব্যক্তিদের সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, যানবাহন চলাচল, জনসমাগম নিয়ন্ত্রণ, জরুরি সেবা এবং সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসএসএফের অ্যাডভান্সড কমান্ডের মেজর আশিক বলেন, প্রধানমন্ত্রী ও ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। নিরাপত্তার প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, সরকারের উচ্চপর্যায়ের অতিথিদের সফর নির্বিঘ্ন ও সফল করতে জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং অগ্রগামী নিরাপত্তা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আর্জেন্টিনার বিদায়ের দুঃসংবাদ দিলেন সেই তান্ত্রিক

ডিজিটাল ফাঁদে যুবসমাজ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বারাকপুরে জেলা প্রশাসককে গ্রাম পুলিশ বাহিনীর ফুলেল বরণ

জেভেরেভের দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রথম গ্র্যান্ড স্ল্যাম হিসেবে ফ্রেঞ্চ ওপেন জয়

প্রশ্নের মুখে ফিফা প্রধান

আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা অপরিহার্য : তথ্যমন্ত্রী

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনা : বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা