Sunday , 6 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ঢামেক হাসপাতালে একই দিনে ৩ কারাবন্দির মৃত্যু

প্রতিবেদক
admin
September 6, 2026 3:27 pm
Link Copied!

কারাগারের (কেরানীগঞ্জ) তিন বন্দির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। তারা হলেন হুমায়ন কবির মামুন (৫৫), জামিল হোসেন মিলন (৩০) ও নাজিম উদ্দিন (৬০)। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে আবুল বাশার এবং সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল কাইয়ুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহাদাত হোসেন (৪৮)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকালে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা সকাল ৮টার দিকে আবুল বাশার এবং সকাল ৯টার দিকে আব্দুল কাইয়ুমকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। এর আগে গত ২৮ আগস্ট হাসপাতালের ৫০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় শাহাদাত হোসেনকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়। কারাসূত্রে জানা যায়, আবুল বাশারের বাড়ি চাঁদপুরের কচুয়া থানার কুটিয়া গ্রামে। তার বাবার নাম সেকেন্দার আলী আর আব্দুল কাইয়ুমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পদুয়ার বাজার এলাকায়। অন্যদিকে শাহাদাত ছিলেন মিরপুর-২ বড়বাগ এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল কাদের।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

৭ নভেম্বর প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ

সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশজুড়ে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন

শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এনবিআরের মুনিম-ঈদতাজুলসহ সংশ্লিষ্টদের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

বন্যায় বিপর্যস্ত থাইল্যান্ডের ব্যাংকক, সব জেলাতে দুর্যোগ ঘোষণা