Tuesday , 8 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

চিনির বদলে গুড় খাওয়া কি আসলেই স্বাস্থ্যকর?

প্রতিবেদক
admin
September 8, 2026 2:42 pm
Link Copied!

আমাদের মধ্যে যখন কেউ ডায়াবেটিসে আক্রান্ত হন বা স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করেন, তখন চিনি খাওয়া কমানো হলো প্রথম পরিবর্তনগুলোর মধ্যে একটি যা বিশেষজ্ঞরা পরামর্শ হিসেবে দিয়ে থাকেন। এর ফলে অনেকেই কৃত্রিম মিষ্টির দিকে ঝুঁকে পড়েন, কিন্তু সাধারণ চিনির পরিবর্তে গুড় ব্যবহার করলেই যে আপনার খাদ্যতালিকা স্বাস্থ্যকর হয়ে উঠবে, এমনটা নয়। আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন কিংবা ওজন কমানোর চেষ্টায় থাকেন এবং স্বাস্থ্যকর মিষ্টির বিকল্প খুঁজে থাকেন, তাহলে চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে বিশেষজ্ঞরা কী বলেন- গুড়কে সাধারণ চিনির স্বাস্থ্যকর বিকল্প হিসেবে দেখা হয়, কারণ এটি বেশি প্রাকৃতিক বলে মনে করা হয়। কিন্তু ক্যালোরির ক্ষেত্রে পার্থক্যটা খুব বেশি নয়। পুষ্টিবিদদের মতে, এক টেবিল চামচ সাধারণ চিনি এবং গুড় থেকে প্রায় ৬০ ক্যালোরি পাওয়া যায়। এর গ্লাইসেমিক ইনডেক্সও গুড়কে কোনো বাড়তি সুবিধা দেয় না। সাধারণ চিনি: জিআই ৬০, গুড়: জিআই ৭০। এর মানে হলো, চিনির বদলে গুড় ব্যবহার করলেই কোনো মিষ্টি পানীয় বা খাবার স্বয়ংক্রিয়ভাবে কম-ক্যালোরিযুক্ত বা রক্তে শর্করার জন্য সহায়ক হয়ে যায় না। গুড়ে অল্প পরিমাণে খনিজ পদার্থ থাকে, যে কারণে এটিকে কখনও কখনও পরিশোধিত চিনির চেয়ে বেশি পুষ্টিকর বলে মনে করা হয়। কিন্তু এর পরিমাণটা গুরুত্বপূর্ণ। এক টেবিল চামচ গুড় থেকে প্রায় ১ মিলিগ্রাম আয়রন পাওয়া যায়। খাদ্যতালিকায় এটি উল্লেখযোগ্য উৎস হিসেবে গণ্য করার জন্য এই পরিমাণ যথেষ্ট নয়। সুতরাং, ওজন কমানোর জন্য যদি আপনি এই মিষ্টিগুলোর মধ্যে থেকে বেছে নিতে চান, তবে যেটি বেশি প্রাকৃতিক মনে হয় সেটি বেছে নিলে খুব বেশি পার্থক্য নাও হতে পারে। তাই স্বাস্থ্যকর অভ্যাসের অংশ হিসেবে চিনির বদলে গুড় বেছে নেওয়ার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বেশি কার্যকরী হতে পারে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নজরুলের অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

হাড়ের ক্ষয়জনিত রোগ ঠেকাতে দেশজুড়ে স্ক্রিনিংয়ের আহ্বান জুবাইদা রহমানের

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

ট্রাম্প আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন : অ্যারিজোনার ক্ষুব্ধ ল্যাটিনো ভোটার

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: ৩ জন রিমান্ডে

প্রাপ্তবয়স্কদের জন্য ছাড়পত্র পেল যশের ‘টক্সিক’