Wednesday , 9 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

আইনি বিপাকে পড়লেন নোরা ফাতেহি

প্রতিবেদক
admin
September 9, 2026 1:09 pm
Link Copied!

বিমানকে ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করায় আইনি বিপাকে পড়েছেন বলিউডের জনপ্রিয় ডান্সার ও অভিনেত্রী নোরা ফাতেহি। বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ‘ডুন্স অ্যাভিয়েশন’ তার বিরুদ্ধে ৩ কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা করেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিমান সংস্থাটির মানহানি ও ব্যবসায়িক ক্ষতিসাধনের অভিযোগে আহমেদাবাদের গান্ধীনগর আদালতে মামলাটি করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর এর শুনানি হওয়ার কথা রয়েছে। ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে একটি সেসনা সাইটেশন সিজে-২ বিমানে ওঠার সময় ভিডিও ধারণ করেন নোরা ফাতেহি। পরে প্রায় ৪ কোটি ৭০ লাখ অনুসারী থাকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন তিনি। সেখানে বিমানটিকে খেলনা বা ‘লেগো বিমান’-এর সঙ্গে তুলনা করে মন্তব্য করেন অভিনেত্রী। ডুন্স অ্যাভিয়েশনের দাবি, নোরার এই দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন মন্তব্যের কারণে তাদের বাণিজ্যিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং ব্যবসায়িক ক্ষতি হয়েছে। সংস্থাটি আরও জানায়, বিমানটি তার শ্রেণির একটি মানসম্মত উড়োজাহাজ। প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলে গান্ধীনগরের আদালতে মামলাটি দায়ের করা হয়। তবে নোরা ফাতেহির পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’র মতো হিট গানের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া নোরা ফাতেহি সম্প্রতি ‘সারকে চুনার তেরি সারকে’ নামের একটি কন্নড় গানের অশালীন কথার কারণেও সমালোচনার মুখে পড়েছিলেন। পরে ভাষা বুঝতে না পারার ব্যাখ্যা দিয়ে সেই বিতর্ক মেটানোর চেষ্টা করেন তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

ফুটবলে এবার ইলেকট্রনিক কার্ড, বদলে যাবে কি রেফারির পুরোনো নিয়ম?

স্টেশন ভাঙচুর, মামলা হয়নি, তবু হুংকার

গ্রিন লাইসেন্স ছাড়া জাহাজ রিসাইক্লিং ব্যবসার সুযোগ থাকবে না: শিল্পমন্ত্রী

দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

মাদারীপুরে ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি