Wednesday , 16 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ

প্রতিবেদক
admin
September 16, 2026 3:21 pm
Link Copied!

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ওই ডিভাইস ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে ১৪ সেপ্টেম্বর জারি করা এক পরিপত্রে এ নির্দেশ দেওয়া হয়। এতে জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপন এবং এর নিয়মিত ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। পরিপত্রে বলা হয়, সরকারি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ই-গভর্ন্যান্স চালুসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মাঠ পর্যায়ের ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিপত্রে বলা হয়, জনসাধারণ যাতে নির্বিঘ্নে ও যথাসময়ে ভূমি সেবা পেতে পারেন, সেজন্য ভূমি সেবা প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও সময়মতো উপস্থিতি অত্যন্ত জরুরি। এ কারণে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন দেশের সব উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে অবিলম্বে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপন করতে বলা হয়েছে। একই সঙ্গে স্থাপিত ডিভাইসগুলো কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত ব্যবহার করছেন কি না, তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠির মূল প্রাপক হিসেবে সব জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্টদের কাছে পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের এ উদ্যোগের ফলে মাঠ পর্যায়ে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি আরও নিয়মতান্ত্রিক হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষের হয়রানি কমানো এবং সেবা প্রদানে জবাবদিহিতা বাড়াতে এটি ভূমিকা রাখবে। সরকারের ই-গভর্ন্যান্স কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালুর মাধ্যমে মাঠ পর্যায়ের ভূমি প্রশাসনে প্রযুক্তিনির্ভর নজরদারি ও শৃঙ্খলা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে রাজনৈতিক ঐকমত্য দরকার: সিইসি

পুলিশের এন্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট

পটুয়াখালীতে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সমাপ্ত

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

নদীর সাথে দেশের ভাগ্য জড়িত ‎— পানিসম্পদ মন্ত্রী

দৌলতপুরে রাইটস ফর পিপল চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান

আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রশিক্ষণের জন্য রাঙামাটিতে এপিসি আনা হয়েছে, গুজবে কান না দিতে পুলিশের আহ্বান

যাত্রীদের দোরগোড়ায় যাচ্ছে রেল সেবা, নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল

১৩ বছরে সড়কে ঝরেছে ১ লাখ ২৫ হাজার প্রাণ, আহত ১ লাখ ৭৬ হাজার