Monday , 21 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

মৌসুমের প্রথম হারের মুখ দেখলো আর্সেনাল

প্রতিবেদক
admin
September 21, 2026 12:35 pm
Link Copied!

অ্যালবিয়নের মাঠে নেমেছিল আর্সেনাল। তবে স্বাগতিকদের কাছে ৩-০ গোলে হেরে সেই লক্ষ্য থেকে ছিটকে গেছে তারা। চলতি মৌসুমে আগের সব ম্যাচ মিলিয়ে আর্সেনাল যত গোল হজম করেছিল, এক ম্যাচেই ঠিক তত গোল খেল দলটি। ৩০ মিনিটে প্যাসকেল গ্রসের গোলে এগিয়ে যায় ব্রাইটন। ডি-বক্সের বাইরে ফাঁকা জায়গা পেয়ে আর্সেনালের রক্ষণকে ফাঁকি দিয়ে জোরালো শটে গোল করেন জার্মান এই তারকা। শেষ পাঁচ ম্যাচে এটি তার চতুর্থ গোল। প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন চ্যারাল্যাম্পোস কোস্তোলাস। বিরতির পর আর্সেনালের ঘুরে দাঁড়ানোর আশা থাকলেও ৫৩ মিনিটের আগেই সেই সম্ভাবনা শেষ করে দেয় ব্রাইটন। গ্রসের কর্নার থেকে চিমা আন্দ্রেস দুর্দান্ত হেডে তৃতীয় গোলটি করেন। পরে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল আর্সেনাল। তবে কাই হাভার্টজের একক প্রচেষ্টা ঠেকিয়ে দেন ব্রাইটনের গোলরক্ষক বার্ট ভারব্রুগেন। বদলি হিসেবে এবেরেচি এজে ও ভিক্টর গিওকেরেসদের নামিয়েও ম্যাচে ফিরতে পারেনি আর্সেনাল। ২০২৩ সালের মে মাসের পর এবারই প্রথম তিন বা তার বেশি গোলের ব্যবধানে হারল আর্সেনাল। সেবারও ব্রাইটনের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা। এই জয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাইটন। অন্যদিকে সান্ডারল্যান্ডকে হারাতে পারলে আর্সেনালকে পেছনে ফেলে শীর্ষে তিন পয়েন্টের ব্যবধান তৈরি করার সুযোগ রয়েছে ম্যানচেস্টার সিটির।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

মূল দল নিউজিল্যান্ডে, ঢাকার সাফে ভারত পাঠাচ্ছে দ্বিতীয় সারির দল

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জেনে নিন চুলে সাবান ব্যবহার করলে কি হয়

দেশে ফিরেছেন ৩৭,৪৩৫ জন হাজী, সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ: জাহেদ উর রহমান

গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার কো-অপারেশন কনফারেন্সে শেখ রবিউল আলম

স্ত্রী ইকরার আত্মহত্যা: ২ দিনের রিমান্ডে অভিনেতা জাহের আলভী

মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল