Wednesday , 23 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

মেট্রোরেলের দরজা খুলে ২৬ মিনিট বন্ধ, স্টেশনে উপচে পড়া ভিড়

প্রতিবেদক
admin
September 23, 2026 1:13 pm
Link Copied!

মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। নিরাপত্তার কারণে সাময়িকভাবে সার্ভিস বন্ধ রেখে ত্রুটি মেরামত করা হয়। এতে বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় দেখা দেয় এবং ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হয়। এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ জানান, বুধবার সকাল ৭টা ৩৭ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের দিকে যাওয়ার সময় একটি ট্রেনের পেছনের দিকের একটি দরজা হঠাৎ খুলে যায়। বিষয়টি জানার পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি মেরামত করা হলে সকাল ৮টা ৩ মিনিটে আবার ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সকালে যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরা থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা রুটের ট্রেনগুলো নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে বিভিন্ন স্টেশনে পৌঁছাচ্ছিল। এতে অফিসগামী যাত্রীদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও ভোগান্তিতে পড়েন। ট্রেন আসতে দেরি হওয়ায় স্টেশনগুলোর প্ল্যাটফর্মে যাত্রীদের চাপ বেড়ে যায়। বিশেষ করে মিরপুর-১০, শেওড়াপাড়া, আগারগাঁও ও ফার্মগেট মেট্রো স্টেশনে প্রচণ্ড ভিড় দেখা যায়। যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক বিঘ্নের পর মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়। তবে এ ঘটনায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভোগান্তি ও ভিড়ের সৃষ্টি হয়। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সাময়িক এই বিঘ্নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আইনি লড়াইয়ের ঘোষণা দিলেন বাঁধন

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

সেশনজট দূর ও সময়োপযোগী পাঠ্যক্রমে জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান

পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৯১৫

ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান

গাইবান্ধায় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ প্রতিষ্ঠান উচ্ছেদ

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী