Wednesday , 23 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ভিন্ন লুকে ভক্তদের চমকে দিলেন বিদ্যা বালান

প্রতিবেদক
admin
September 23, 2026 1:17 pm
Link Copied!

গ্ল্যামারের চেনা পথে না হেঁটে চরিত্রনির্ভর অভিনয়েই বারবার নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন এই অভিনেত্রী। এবার পর্দায় তার একেবারেই ভিন্ন এক রূপ দেখে চমকে উঠেছেন দর্শক। রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’-এর ট্রেলারে দেখা মিলেছে বিদ্যার নতুন অবতারের। সিনেমাটিতে কান্তা চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রকাশিত ঝলকে নীল শাড়ি, হাতে সিগারেট আর চোখেমুখে আত্মবিশ্বাসী ঔদ্ধত্য নিয়ে হাজির হয়েছেন বিদ্যা। সিঁড়ি বেয়ে ধীর পায়ে নিচে নামছেন অভিনেত্রী। তার হাঁটার ভঙ্গি, চোখের চাহনি আর সংলাপ বলার ধরনেই স্পষ্ট হয়েছে চরিত্রটির দাপট। অল্প সময়ের উপস্থিতিতেই বিদ্যা বুঝিয়ে দিয়েছেন, ‘জেলার ২’-এ তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিদ্যার এই নতুন রূপ প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কেউ তার ব্যক্তিত্ব ও অভিনয়শৈলীর প্রশংসা করছেন, আবার কেউ বলছেন, বিদ্যার উপস্থিতি সিনেমাটির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। রজনীকান্তের সঙ্গে একই ফ্রেমে তাকে দেখার অপেক্ষাতেও রয়েছেন অনেকে। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সিনেমাটির সাফল্যের পর থেকেই দ্বিতীয় কিস্তি নিয়ে আগ্রহ ছিল ভক্তদের। এবার সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে বিদ্যা বালানের উপস্থিতি। ‘জেলার ২’ পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার। রজনীকান্ত ও বিদ্যা বালান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু, এস জে সূর্য, সুরজ ভেঞ্জারামূড়ুসহ আরও অনেকে। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দেশজুড়ে বাংলা কিউআর সম্প্রসারণে বিভিন্ন মন্ত্রণালয়ের সহায়তা চাইলেন গভর্নর

ফিট থাকতে রাশমিকার যে ৩ অভ্যাস

স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে KOICA কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায়

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

রংপুরে তালাবদ্ধ বাসা থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ, আটক ৩

দক্ষিণ এশিয়ায় টেকসই কৃষি ও জীববৈচিত্র্য নিয়ে সার্কের আঞ্চলিক পরামর্শ সভা শুরু

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল কর্তৃক গঠিত টাস্কফোর্সের অভিযান, জরিমানা আদায় ১ লাখ ১০ হাজার ২৯০ টাকা