Thursday , 24 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২ হাজার ৮৩৯টি মামলা

প্রতিবেদক
admin
September 24, 2026 11:31 pm
Link Copied!

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৮৩৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে মোট ১২৭টি, ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ১৪০টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে মোট ৩৪৫টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে মোট ১৬৯টি, ট্রাফিক-মিরপুর মোট ৫৫৮টি, ট্রাফিক-উত্তরা বিভাগে মোট ৫৮৭টি ও ট্রাফিক-গুলশান বিভাগে মোট ৪৭৭টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৬৬৫টি গাড়ি ডাম্পিং ও ৩৬০টি গাড়ি রেকার করা হয়েছে। বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে : বিদ্যুৎ বিভাগ

সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, সাড়ে ১৬ হাজার যাত্রী ভোগান্তিতে

দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নারীর প্রতি সহিংসতা বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত জনজীবন

মালয়েশিয়ার উদ্দেশ্যে চিফ হুইপের ঢাকা ত্যাগ

জেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলে ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত

পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির