Monday , 28 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট

প্রতিবেদক
admin
September 28, 2026 6:17 pm
Link Copied!

ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অনুষ্ঠিত হবে। যা অনুষ্ঠিত হবে বিপিএলের আদলে। প্রস্তাবিত কাঠামোয় প্রথম শ্রেণি বা চারদিনের ক্রিকেট, লিস্ট ‘এ’ ওয়ানডে এবং লিস্ট ‘এ’ টি-টোয়েন্টি- তিন ফরম্যাটের প্রতিযোগিতাই একটি সমন্বিত ব্যবস্থার মধ্যে থাকবে। ওয়ানডে ও টি-টোয়েন্টি লিগে ছয়টি দলের মালিকানা স্বত্ব বাংলাদেশের করপোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য দলগুলোর মালিকানা স্বত্ব দেওয়ার কথা ভেবেছে বিসিবি। অর্থাৎ, ঘরোয়া ক্রিকেটের নতুন এই কাঠামোয় সরাসরি বিসিবির ব্যবস্থাপনার পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণও থাকবে। সে উপলক্ষ্যে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সমন্বিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। শুরুতে ‘বাংলাদেশ ফার্স্ট’ নামে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই নাম পাল্টে যাচ্ছে। নতুন নাম ‘ডি থ্রি ট্রফি’ নামে হতে যাচ্ছে। ডি থ্রি ট্রফির মানে হচ্ছে ডমেস্টিক থ্রি টুর্নামেন্ট। টি-২০ সংস্করণের মাধ্যমে এই ট্রফি শুরু হবে আগামী ১২ ডিসেম্বর, বরিশালের ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে ৩০ ডিসেম্বর ফাইনাল। টুর্নামেন্টে অংশ নিতে পারে সুনিশ্চিত ফরচুন গ্রুপ, ব্লু স্টার লিমিটেড, সিটিজেন ব্যাংক, ওয়াল্টন হাই টেক ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ ও নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দেশ কাঁপাচ্ছে নানা ধরনের ভাইরাস জ্বর

অতি উচ্চ আর্থিক ঝুঁকিতে রয়েছে দেশের সরকারি বিদ্যুৎ ও জ্বালানি সংস্থাগুলো

৪৩তম বিসিএস নন-ক্যাডার ফল পুনঃপ্রকাশের নির্দেশ

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

সন্তান হোয়াটসঅ্যাপে অচেনা গ্রুপে যুক্ত হলেই জানতে পারবেন বাবা-মা

স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম

জেনে নিন চুলে সাবান ব্যবহার করলে কি হয়

পরীক্ষাকেন্দ্রে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

এক দফার হুঁশিয়ারি এলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না: রিজভী