Thursday , 4 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

দক্ষিণ লেবাননে মার্টার হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী নিহত, আহত ২

প্রতিবেদক
admin
June 4, 2026 4:12 pm
Link Copied!

ডেস্ক রিপোর্টঃ গত রাতে দক্ষিণ লেবাননে একটি মর্টার হামলায় তাদের একজন শান্তিরক্ষী নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন। লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল) এ খবর জানিয়েছে। ইউনিফিল জানায়, মারজায়ুনের কাছে তাদের একটি অবস্থানে মর্টার শেল আঘাত হানলে পর্যবেক্ষক বাহিনীর একজন সদস্য গুরুতরভাবে আহত হন। বিমানযোগে বৈরুতের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে আজ সকালে তিনি সেখানেই মারা যান। তারা আরো জানায়, ‘আহত আরো দুজন শান্তিরক্ষীকে ইউনিফিল ঘাঁটির একটি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ ইউনিফিল জানিয়েছে, ‘এই মর্মান্তিক ঘটনার সঠিক পরিস্থিতি নির্ণয়ের জন্য’ তারা একটি তদন্ত শুরু করেছে।বিবৃতিতে হিজবুল্লাহ বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নাম উল্লেখ করা হয়নি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণই খুলবে: নাহিদ

বন্ধ হচ্ছে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে লাইক নেওয়ার সুযোগ

মেসির জোড়া গোলে নকআউট পর্ব নিশ্চিত করলো আর্জেন্টিনা

রংপুরে তালাবদ্ধ বাসা থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ, আটক ৩

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন, নতুন দর কার্যকর

গণতন্ত্রের প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিতে কাজ করেছে বিএনপি : ভারপ্রাপ্ত মহাসচিব

টঙ্গীর ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস , সেনাবাহিনী ও বিজিবি

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু