Friday , 2 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, চার ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

প্রতিবেদক
admin
October 2, 2026 10:53 pm
Link Copied!

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার প্রায় চার ঘণ্টা পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে বিকল্প ইঞ্জিনের সাহায্যে ট্রেনটি শ্রীমঙ্গল রেলস্টেশনে আনা হয়। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে বেলা দেড়টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় ট্রেনটির ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ হুক ছিঁড়ে যায়। এতে বগি বিচ্ছিন্ন হয়ে ট্রেনটি রেললাইনে আটকা পড়লে সিলেট-চট্টগ্রাম ও সিলেট-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শ্রীমঙ্গল রেলস্টেশনের মাস্টার শাখাওয়াত হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ায় ভানুগাছ স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস এবং শ্রীমঙ্গল স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়েছিল। বিকল্প ইঞ্জিন দিয়ে পাহাড়িকা এক্সপ্রেসকে শ্রীমঙ্গল স্টেশনে নেওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিশেষ করে চট্টগ্রামগামী যাত্রীরা বেশি বিপাকে পড়েন। পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রী মো. সাব্বির বলেন, চট্টগ্রাম যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলেন। কাছাকাছি কোনো জায়গায় হলে অন্য গাড়িতে চলে যেতে পারতেন। কিন্তু লাউয়াছড়ার ভেতরে আটকা পড়ায় সেটিও সম্ভব হয়নি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

স্বর্ণের ভরিতে কমল ৫ হাজারের বেশি, ভরি ২ লাখ ২৫ হাজারে নামল

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে বাধা নেই, জানালেন আইনমন্ত্রী

আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের, দায়িত্ব নিচ্ছে এনসিএজি

পুলিশের পোশাক পরিবর্তন: এবার গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল

স্বাস্থ্য অধিদপ্তরের ১১-২০তম গ্রেডে নিয়োগের অগ্রগতি জানতে চেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

বিলবাওর সাথে সহজ জয় পেলো বার্সা

সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডের আবেদন, শুনানি বৃহস্পতিবার

হরমুজ প্রণালীতে সামরিক বাহিনী পাঠানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি জাপান

জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক এমপি আবুল কালাম