Sunday , 4 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

জেমিনির নতুন মডেল আনছে গুগল

প্রতিবেদক
admin
October 4, 2026 12:02 pm
Link Copied!

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতায় অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের সঙ্গে পাল্লা দিতে নতুন প্রজন্মের জেমিনি ৪ মডেলের ঘোষণা দিয়েছে গুগল। ‘আর্গন’ নামের নতুন মডেলটিকে গুগলের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী এআই মডেল হিসেবে দাবি করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে মডেলটির ঘোষণা দেওয়া হয়। গুগলের ভাষ্য, আর্গন আগের উন্নত ‘প্রো’ মডেলগুলোর তুলনায় আকারে বড়। জটিল কাজের জন্য এটি তৈরি করা হয়েছে। কোড লেখা ও সাইবার নিরাপত্তাসংক্রান্ত কয়েকটি পরীক্ষায় ওপেনএআইয়ের অ্যাস্ট্রা ও অ্যানথ্রপিকের ওপাস মডেলের সঙ্গে তুলনীয় ফল করেছে আর্গন। তবে এখনই সাধারণ ব্যবহারকারীদের জন্য মডেলটি উন্মুক্ত করছে না গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্বাচিত সাইবার নিরাপত্তা অংশীদারদের কাছে মডেলটি দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন এআই মডেল প্রকাশের আগে পরীক্ষামূলকভাবে ব্যবহারের স্বেচ্ছামূলক কার্যক্রমেও অংশ নিচ্ছে গুগল। তবে আর্গন কবে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি। গুগলের প্রকাশিত তথ্য অনুযায়ী, শিল্প খাতে ব্যবহৃত কয়েকটি মানদণ্ডে আর্গন অ্যাস্ট্রা ও ওপাসের চেয়ে ভালো ফল করেছে। তবে সব পরীক্ষায় এগিয়ে নেই মডেলটি। বিশেষ করে কোডিং-সংক্রান্ত চারটি পরীক্ষার মধ্যে দুটিতে প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর পেছনে ছিল আর্গন। এদিকে জেমিনি ৩.৫ প্রো প্রকাশের পরিকল্পনা বাতিল করেছে গুগল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই এর আগে জানিয়েছিলেন মডেলটি জুনে প্রকাশ করা হবে। পরে সেটি আর প্রকাশ করা হয়নি। এই সময়ের মধ্যে গুগলের এআই গবেষণাগার ডিপমাইন্ডে বড় ধরনের পরিবর্তন এসেছে। ডিপমাইন্ডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস দায়িত্বে পরিবর্তন এনেছেন। পাশাপাশি জেমিনি মডেল উন্নয়নের সঙ্গে যুক্ত কয়েকজন শীর্ষ কর্মকর্তা প্রতিষ্ঠানটি ছেড়েছেন। জেমিনি মডেল প্রকাশে কয়েক মাসের বিলম্বের মধ্যে অ্যানথ্রপিক ও ওপেনএআই তাদের শীর্ষ মডেলগুলোর নতুন সংস্করণ প্রকাশ করেছে। ফলে এআই উন্নয়নের প্রতিযোগিতায় গুগল পিছিয়ে পড়ছে এমন আলোচনা শুরু হয়। তবে গত জুলাইয়ে পিচাই এমন ধারণার বিরোধিতা করেছিলেন। সাম্প্রতিক সময়ে গুগল জেমিনির অত্যাধুনিক সক্ষমতার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর তুলনায় কম খরচে ব্যবহারের সুবিধার ওপরও বেশি গুরুত্ব দিচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফুটবলে এবার ইলেকট্রনিক কার্ড, বদলে যাবে কি রেফারির পুরোনো নিয়ম?

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য সচিবের শোক

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত

বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: ড. মাহ্দী আমিন

রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

দুদকের মামলায় মাহবুবের বিরুদ্ধে চার্জশিট

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন