Tuesday , 6 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

মস্কোয় ব্যাপক ড্রোন হামলায় নিহত ১

প্রতিবেদক
admin
October 6, 2026 4:10 pm
Link Copied!

রাশিয়ার রাজধানী মস্কোতে গতরাতে ৬৫০টি ড্রোনের ব্যাপক হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, গত দুই বছরের মধ্যে মস্কো ও এর আশপাশের অঞ্চলে এটি দ্বিতীয় বৃহত্তম ড্রোন হামলা। সাম্প্রতিক ইউক্রেন ও রাশিয়া উভয়েই দূরপাল্লার হামলা বাড়িয়েছে। এসব হামলায় জ্বালানি, পরিবহন ও বন্দর অবকাঠামোর পাশাপাশি বেসামরিক ও শিল্প স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে। কৃষ্ণ সাগরে জাহাজেও হামলা হয়েছে। মস্কোর উপকণ্ঠের একটি গ্রামে হামলায় ২০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ। তিনি জানান, এতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, এসব হামলায় ছয়জন আহত হয়েছেন। রাশিয়া জানিয়েছে, শীত ঘনিয়ে আসায় তারা অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা বাড়ানোর পরিকল্পনা করছে। এর মধ্যে কিয়েভও রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করলো সরকার।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৯, মামলা ৫৭

কুয়েত, বাহরাইনে ফের ইরানের হামলা

অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর

মৌসুমের প্রথম হারের মুখ দেখলো আর্সেনাল

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি