Monday , 12 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী : রুহুল কবির রিজভী

প্রতিবেদক
admin
October 12, 2026 2:50 pm
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী। সুতরাং কোনোভাবেই ফ্যাসিবাদী আমলের লুটপাট ও অরাজকতার পুনরাবৃত্তি করা যাবে না। আজ জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হান্নান শাহ স্মৃতি সংসদ এই স্মরণসভার আয়োজন করে। রুহুল কবির রিজভী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সাধারণ ভোটাররা যেন দেখে বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত সহনশীল এবং তারা ফ্যাসিবাদী আমলের মতো কোনো আচরণ করছে না। এ সময় তিনি আরও বলেন, বিগত সরকার দেশ থেকে টাকা লুট করেছে, মানুষের জায়গা লুট করেছে, এমনকি গোয়ালঘরের গরুও দখল করেছে। গোটা দেশে অরাজকতা সৃষ্টি করে তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। কিন্তু বিএনপি সেই পথে হাঁটবে না, বরং শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠা করবে। তৃণমূল পর্যায়ের কর্মীরা সরকারের অংশ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রত্যেক কর্মীকে সহিষ্ণুতার সঙ্গে কাজ করে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। কে কী পেল বা পেল না, তা নিয়ে মেতে না থেকে, পদ-পদবির দিকে না তাকিয়ে সরকারের ভাবমূর্তি রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, সারের ডিলার আর ঠিকাদারি পাওয়ার জন্য যদি এতদিনের সংগ্রামকে বিক্রি করে দিই, তাহলে আমরা কখনো বড় অর্জন করতে পারবো না। আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে রিজভী বলেন, পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা নানাভাবে নাশকতা করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করতে পারে। তাই আমাদের ঘুমহীন প্রহরীর মতো থাকতে হবে। পূজা কমিটির সঙ্গে আলোচনা করে প্রতিটি পূজামণ্ডপে পাহারার ব্যবস্থা রাখতে হবে, পর্যবেক্ষণ ও নজরদারির মধ্যে রাখতে হবে। এ সময় দলের প্রত্যেক নেতাকর্মীকে স্বেচ্ছাশ্রমে এ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। দেশের বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের কারণে প্রয়োজনীয় ডিজেল আমদানি করা যাচ্ছে না। সামনে শীতকালীন শাকসবজি ও রবিশস্য উৎপাদনে ডিজেল অত্যন্ত জরুরি। সরকার এসব সংকট মোকাবিলা করে মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেন, চুলা জ্বলছিল না, মিল-কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তারেক রহমানের নেতৃত্বে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আল্লাহর রহমতে রান্নাঘরের চুলা এখন আবার জ্বলতে শুরু করেছে। স্মরণসভায় আ স ম হান্নান শাহের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনের স্মৃতিচারণ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, হান্নান শাহ ছিলেন সাহসের প্রতীক ও অন্যায়ের বিরুদ্ধে এক অগ্নিগর্ভ ব্যক্তিত্ব। ওয়ান-ইলেভেনের সময়সহ দেশের বিভিন্ন সংকটে তিনি দলের হাল ধরেছিলেন। কারাবন্দি অবস্থায়ও দলের প্রতি তার কর্তব্যনিষ্ঠা অটুট ছিল। বারবার কারাগারে যাওয়ার ফলে তার পরিবার আর্থিক সংকটে পড়লেও তিনি কখনো কর্তব্য থেকে বিচ্যুত হননি। সংসদ সদস্য ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বজ্রপাতে প্রাণহানি কমিয়ে আনতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা ও সমন্বিত উদ্যোগ

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেফতার

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি

হালনাগাদ হচ্ছে রেলওয়ে আইন-১৮৯০

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী

কারিগরি শিক্ষার ল্যাব আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী

হজযাত্রীদেরকে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

সাইবার হামলার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভাঙাচোরা সওজ’র ২ হাজার কিলোমিটারের বেশি সড়ক