সোমবার , ৮ জুন ২০২৬ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট পরিদর্শন করলেন স্থানীয় সরকার মন্ত্রী, আগামী এক বছরের মধ্যে প্রকল্প সমাপ্তের নির্দেশ

প্রতিবেদক
admin
জুন ৮, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর নিরাপদ ও টেকসই পানি সরবরাহ নিশ্চিত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঢাকা ওয়াসা কর্তৃক বাস্তবায়নাধীন ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্প’-এর আওতায় নির্মিতব্য প্লান্টটি পরিদর্শনকালে মন্ত্রী প্রকল্পের সার্বিক অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রকল্পের অবশিষ্ট কাজ আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন। মন্ত্রী বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় কার্যকর ও আধুনিক পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের পেশাদারিত্ব, জবাবদিহি ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। রাজধানীবাসীর দীর্ঘদিনের পানি সংকটের টেকসই সমাধানে ভূ-উপরিস্থ পানির ব্যবহার আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশের পানিসম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি করা প্রয়োজন। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানিসম্পদ সংরক্ষণও সহজ হবে। পরিদর্শন শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম এবং গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সেবার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। উল্লেখ্য, গন্ধর্বপুর পানি শোধনাগার এর প্রথম ফেজ থেকে দৈনিক ৫০ কোটি লিটার পানি এবং দ্বিতীয় ফেজ থেকেও সমপরিমাণ ৫০ কোটি লিটার পানি দৈনিক রাজধানীতে সরবরাহ করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শহীদ জিয়ার আদর্শ ধারণ ও চর্চা করুন—-দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ফকির মাহবুব আনাম

‘নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করতে হবে’-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে: প্রাথমিক প্রতিমন্ত্রী

ঈদুল আযহা উপলক্ষে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সরকারের ব্যাপক প্রস্তুতি

আবু সাঈদ হত্যা কান্ড:

গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

রাশিয়ায় ৩০ জন বাংলাদেশী যুবককে প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত; ফিরিয়ে আনার জোর তৎপরতা

নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবাল ও পরিচালনা পর্ষদকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

চলমান তাপদাহ, সাবধান থাকুন, বাড়তি যত্ন নিন শিশুদের।