Friday , 16 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, সাড়ে ১৬ হাজার যাত্রী ভোগান্তিতে

প্রতিবেদক
admin
October 16, 2026 10:46 pm
Link Copied!

ঢাকা-সৌদি রুটে চলাচলকারী ১০৭ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাড়ে ১৬ হাজার যাত্রী। শুক্রবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মাধ্যমে এ তথ্য জানা যায়। তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিটসহ সর্বমোট ১০৭টি ফ্লাইট ব্যাহত বা বাতিল হয়েছে। সরাসরি এসব ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগো (২২টি), এমিরেটস (১৪টি), কাতার এয়ারওয়েজ (৯টি), সালাম এয়ার (৭টি), ফ্লাই দুবাই (৬টি), এয়ার ইন্ডিয়া (৪টি) ও ইজিপ্ট এয়ারের (১টি) ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ফ্লাইট বিঘ্নিত হওয়ার ফলে সর্বমোট ১৬ হাজার ৬২০ জন বিমানযাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন। তবে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি এয়ারলাইনসগুলোর সময়সূচি পুনর্নির্ধারণে কাজ করছে বেবিচক।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিএনপি সরকার ১৮০ দিনে প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি: নাহিদ ইসলাম

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৫৫

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০, মামলা ৪২

আড়াই বছর পর চূড়ান্তভাবে চাকরি গেল হারুনের

সন্তানের কান্না থামাতে হয়: সিইও

এবার উয়েফার বিরুদ্ধে অভিযোগ তুললো ফিফা

কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প

গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির