Tuesday , 20 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ইউপি নির্বাচন সামনে রেখে ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ সময় ৫ নভেম্বর

প্রতিবেদক
admin
October 20, 2026 11:41 pm
Link Copied!

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন আগামী ৫ নভেম্বরের (বৃহস্পতিবার) মধ্যে নিষ্পত্তি করতে দেশের সব উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা হালনাগাদের পর ২৫ নভেম্বর (বুধবার) চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকায় যাঁদের নাম থাকবে, তাঁরাই সংশ্লিষ্ট স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।

সোমবার (১৯ অক্টোবর) জারি করা এক নির্দেশনায় ইসি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। নির্দেশনা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর (শনিবার) পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তি করতে হবে ৫ নভেম্বরের মধ্যে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ২০০৮ সালের ৩১ অক্টোবর (শুক্রবার) বা এর আগে জন্ম নেওয়া ব্যক্তিদের মধ্যে যাঁরা ২০২৬ সালের ৩১ অক্টোবরের মধ্যে ভোটার ডেটাবেজে নিবন্ধিত হবেন, তাঁদের অন্তর্ভুক্ত করে হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এ জন্য ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকা নিয়ে দাবি-আপত্তি নিষ্পত্তির পর ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), তৃতীয় ধাপে ২৯ এপ্রিল (বৃহস্পতিবার), চতুর্থ ধাপে ১৩ মে (বৃহস্পতিবার) এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে (বৃহস্পতিবার) ভোট নেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ ও চূড়ান্ত করার পরিকল্পনা এর আগে গত আগস্টে নেওয়া হয়েছিল। সে সময় ইসির পরিকল্পনা ছিল, নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে এবং সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করা হবে। এ লক্ষ্যে ভোটার তালিকা মুদ্রণের কাজ শুরুরও পরিকল্পনা ছিল।

তবে নির্বাচন পিছিয়ে যাওয়ায় দেশজুড়ে আবারও ভোটার এলাকা পরিবর্তনের কার্যক্রম চালু করে কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কাজ শেষ করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ডের তথ্য হালনাগাদের নির্দেশ

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৬০ গ্রেপ্তার, মামলা ৪৬

অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে কাল স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন শামা

গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : মাহ্দী আমিন

প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেন ভ্রমণে ভাড়ার ২৫% ছাড় দিচ্ছে রেলওয়ে

সারাক্ষণ ফোনের ডাটা অন রাখা কি ঠিক?

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

মার্তিনেল্লি গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

বিশ্ব বসতি দিবসের উদ্বোধন প্রধানমন্ত্রীর