Wednesday , 21 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বাংলাদেশ-উজবেকিস্তান বহুমুখী অংশীদারিত্ব সম্প্রসারণে একমত

প্রতিবেদক
admin
October 21, 2026 10:07 pm
Link Copied!

উজবেকিস্তান সফররত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উজবেক প্রেসিডেন্ট শভকাত মির্জিয়োয়েভের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তান বহুমুখী অংশীদারিত্ব আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকারী খলিলুর রহমান সমরকন্দে অনুষ্ঠেয় বিশ্ব সম্মেলনে যোগ দিতে উজবেকিস্তান পৌঁছেছেন। ‘শিশুদের কল্যাণে বিনিয়োগ : ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও ন্যায়সংগত উন্নয়নের পথে’ শীর্ষক এ সম্মেলন ২১ ও ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকায় এখানে পাওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। প্রেসিডেন্ট শাভকাত মির্জিওয়েভের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্প্রসারণ এবং অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান প্রেসিডেন্ট মির্জিয়োয়েভ। তিনি উল্লেখ করেন যে, এই পদে দায়িত্ব নেওয়ার পর খলিলুর রহমান প্রথম কোনো দেশ হিসেবে উজবেকিস্তান সফর করছেন। এ সময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে উজবেক প্রেসিডেন্টকে উষ্ণ শুভেচ্ছা জানান খলিলুর রহমান। আলোচনায় জাতিসংঘ ও এর বিভিন্ন সংস্থার সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ ও জোরদার করার বিষয়টিও গুরুত্ব পায়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, মধ্য এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং শান্তির সংস্কৃতি ও বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সংলাপের পরিবেশ গড়ে তুলতে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ তাদের অভিন্ন আগ্রহ পুনর্ব্যক্ত করে। সাম্প্রতিক বছরগুলোতে উজবেকিস্তানের উদ্যোগে জাতিসংঘ সাধারণ পরিষদে ১৫টি প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্যে চলতি বছর দুটি প্রস্তাব গৃহীত হয়েছে। এ ছাড়া, ২০৩৫-২০৩৬ মেয়াদের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে প্রার্থিতার ঘোষণা দিয়েছে উজবেকিস্তান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ ট্রাম্পের

ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির; প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

আবারও পুশ-ইনের চেষ্টায় বিএসএফ, কঠোর অবস্থানে বিজিবি

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

শনিবারের মধ্যেই সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ, না হলে লাইসেন্স বাতিল

মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে ৭৫ লাখ টাকা ছাড় মন্ত্রণালয়ের

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য অধ্যাপক শামীমা সুলতানা