Thursday , 22 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রতিবেদক
admin
October 22, 2026 10:48 pm
Link Copied!

জেলার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। উদ্ধারকাজ শেষে রেললাইন মেরামত ও প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম সম্পন্ন করার পর আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিট থেকে এ পথে ট্রেন চলাচল শুরু হয়। লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. ওমর ফারুক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি নাঙ্গলকোট উপজেলার নাওটি ও লাকসাম উপজেলার আজগরা এলাকার মধ্যবর্তী স্থানে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগির চাকা লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইনে ট্রেন চলাচল অব্যাহত ছিল। দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রেলপথ সচল করতে উদ্ধার তৎপরতা শুরু হয়। বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উদ্ধারকাজ শেষ হয়। এরপর ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ও প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করা হয়। পরে দুপুর ১২টা ২০ মিনিটে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগিগুলো লাকসাম রেলওয়ে জংশনে নিয়ে আসা হলে আপলাইনে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এদিকে, দুর্ঘটনার সময় হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হন। পরে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে চলে যান। দুর্ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপ সহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, বিভাগীয় প্রকৌশলী আবু ইমতিয়াজ রাফি, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী আবদুল্লাহ আল মাসুদ এবং বিভাগীয় সিগন্যাল ও টেলিযোগাযোগ প্রকৌশলী আশিকুর রহমান। তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ বাসসকে বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় যাদের দায় পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে রেলওয়ের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তৈরী পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন

পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম: ১ ডিসেম্বর উদ্বোধন

বহির্বিশ্বে শ্রমবাজার সমপ্রসারণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বাংলাদেশী মিশনগুলো

বিশ্বকাপ ফাইনালের ‘ষড়যন্ত্র-তত্ত্ব’ নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা

শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে: প্রাথমিক প্রতিমন্ত্রী

পবিত্র আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: ডিএমপি কমিশনার

জনকল্যাণমূলক ১১টি প্রতিষ্ঠানের অনুদানে আয়কর অব্যাহতি, প্রজ্ঞাপন জারি

প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৬০ পৌরসভা পেল ৫০ কোটি টাকা

এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প