Friday , 23 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

কোমোর কাছে ম্যানইউর লজ্জাজনক হার

প্রতিবেদক
admin
October 23, 2026 10:56 pm
Link Copied!

চ্যাম্পিয়ন্স লিগে কোমোর কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত বুধবারের এই হারে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জয়হীন থাকল মাইকেল ক্যারিকের দল। এতে আরও চাপে পড়েছেন সমালোচনার মুখে থাকা এই কোচ। কোমোর জয়ে বড় অবদান আর্জেন্টাইন তারকা নিকো পাজের। জোড়া গোল করেছেন তিনি। বাকি গোল দুটি করেন তাসোস দুভিকাস ও হাকোবো রামন। ম্যাচের যোগ করা সময়ে জশুয়া জির্কজির গোল ইউনাইটেডের ব্যবধান কমালেও তা দলের হতাশা কাটানোর জন্য যথেষ্ট ছিল না। ম্যাচের দ্বিতীয় মিনিটেই পাজের গোলে এগিয়ে যায় কোমো। প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটই নিতে পারেনি ইউনাইটেড। বিরতির পর মাঠে নেমে তিন মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন দুভিকাস। ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে কোমোকে আরও এগিয়ে নেন পাজ। ম্যাচ শেষ হওয়ার ১৪ মিনিট আগে রামনের হেডে আসে চতুর্থ গোল। গত তিন বছরে ইতালির দ্বিতীয় বিভাগ থেকে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় উঠে আসা কোমোর জন্য এই জয় বড় অর্জন। লিগ পর্বে এটি তাদের দ্বিতীয় জয়, পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয়ে। অন্যদিকে তিন ম্যাচ শেষে তিন পয়েন্টেই আটকে রয়েছে ইউনাইটেড। একের পর এক হতাশাজনক ফলের পাশাপাশি রক্ষণভাগের দুর্বলতাও ভোগাচ্ছে ইংলিশ ক্লাবটিকে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে মাত্র একবার প্রতিপক্ষকে গোল করা থেকে আটকাতে পেরেছে তারা। কোমোর কাছে এমন বড় হার ক্যারিকের ভবিষ্যৎ নিয়েও চাপ বাড়াবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

২৫ কোটি গাছ রোপণের কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ

উন্নয়নের সঙ্গে জবাবদিহির নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন

সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ডের তথ্য হালনাগাদের নির্দেশ

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

জেনে নিন করমচার কিছু স্বাস্থ্য উপকারিতা

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগিরই : স্বাস্থ্যমন্ত্রী

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল

পূর্বাচলে প্লট দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড