বুধবার , ১০ জুন ২০২৬ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

গাইবান্ধায় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ প্রতিষ্ঠান উচ্ছেদ

প্রতিবেদক
admin
জুন ১০, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশন ও এর পার্শ্ববর্তী এলাকার জমিতে নির্মিত ৮১টি ব্যবসা প্রতিষ্ঠান গতকাল মঙ্গলবার উচ্ছেদ করা হয়েছে। এরমধ্যে একই দিন সদর উপজেলার ভেড়ামারা রেলওয়ে সেতুর জমিতে নির্মিত আরও ৩১টি প্রতিষ্ঠানও উচ্ছেদ করা হয়। বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগ জেলা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম বাসস’কে বলেন, স্থানীয় প্রভাবশালী মহলের একটি অংশ বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে এই প্রতিষ্ঠানগুলো নির্মাণ করে বেআইনিভাবে তাদের ব্যবসা পরিচালনা করে আসছিল। বারবার নোটিশ দেয়া সত্ত্বেও প্রতিষ্ঠানগুলোর মালিকরা রেলওয়ের জমি থেকে তাদের প্রতিষ্ঠান সরাননি। পরে, রেলওয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলার নালডাঙ্গা রেল স্টেশন এলাকা এবং ভেড়ামারা সেতু এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, এই বিভাগের অধীনে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অন্যান্য এলাকাতেও অভিযান চালানো হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা

নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ভিসিলেন্স টিম ও সার্বিক তত্ত্বাবধান টিম গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়।

প্রশ্নের মুখে ফিফা প্রধান

দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু

নাগরিক সমস্যা সমাধানে মোহাম্মদপুরের প্রতিটি হাউজিং সোসাইটির সাথে বৈঠক হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

রাশিয়া নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনে বাসে ড্রোন হামলা, নিহত ৭

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা, বাড়ল ব্যক্তিগত ঋণের সীমাও

দক্ষিণ লেবাননে মার্টার হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী নিহত, আহত ২