Friday , 30 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: গালিবাফ

প্রতিবেদক
admin
October 30, 2026 10:18 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক আলোচনায় অগ্রগতির বিষয়টি পুরোপুরি নির্ভর করছে ওয়াশিংটনের সিদ্ধান্তের ওপর। ইরানের দেওয়া শর্তগুলো না মানলে আলোচনা এগোবে না বলে জানিয়েছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, চাপ দেওয়া কিংবা প্রলোভন দেখানোর মার্কিন নীতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর কোনো কাজ করবে না। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের শর্তগুলো যুক্তরাষ্ট্রকে বারবার এবং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। সবকটি শর্ত মেনে নেওয়া না হলে কোনো কূটনৈতিক অগ্রগতিই সম্ভব নয় বলেও হুঁশিয়ারি দেন তিনি। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সম্ভাব্য কূটনৈতিক সমঝোতার জন্য নতুন করে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এতে মধ্যস্থতা করছে কাতার। অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাইকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে আলোচনা নতুন করে শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানকে পারমাণবিক ইস্যুতে কিছু ছাড় দিতে বলা হয়েছে। তবে ইরান তাদের অবস্থানে অনড়। তেহরানের শর্তগুলোর মধ্যে প্রধান হলো- সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ অবমুক্ত করা এবং লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানসহ সব ফ্রন্টে যুদ্ধ বা শত্রুতা বন্ধ করা। একই সুরে তাল মিলিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির। তিনি বলেছেন, ওয়াশিংটন যদি সত্যিই হরমুজ প্রণালি সংক্রান্ত ইস্যুতে অগ্রগতি বা কোনো সমাধান চায়, তবে তেহরানের দেওয়া শর্তগুলো তাদের অবশ্যই পূরণ করতে হবে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বন্যা পরিস্থিতি: চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

জ্যামিতিক হারে বাড়ছে সরকারের ঋণ গ্রহণের প্রবণতা

তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান

দিন-দুপুরে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের তার চুরি।

বাগেরহাট ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার

কাঙ্ক্ষিত সংস্কার অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম

প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম

৩টি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদন

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

অন্তর্বাস পরে শত শত পুরুষের সামনে নাচ, সেই শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন দিয়া মির্জা