Sunday , 1 November 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ট্রেনের ছাদে ভ্রমণ করলে ‘দুর্বৃত্ত’ হিসেবে গণ্য, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা রেলওয়ের

প্রতিবেদক
admin
November 1, 2026 12:22 pm
Link Copied!

ট্রেনের ছাদে ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। ছাদে ভ্রমণরত অবস্থায় কাউকে পাওয়া গেলে তাকে ‘দুর্বৃত্ত’ বা ‘দুষ্কৃতিকারী’ হিসেবে গণ্য করে প্রচলিত আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে সংস্থাটি। শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ট্রেনের ছাদে দুষ্কৃতিকারী ও ছিনতাইকারীদের দ্বারা যাত্রীসাধারণ আক্রান্ত হচ্ছেন। এতে অনেকে আহত হচ্ছেন এবং কখনো কখনো প্রাণহানির ঘটনাও ঘটছে। এ ছাড়া ট্রেনের ছাদে ভ্রমণের কারণে রেল পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং ছাদে অবস্থানরত যাত্রীদের নিরাপত্তাও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ রেলওয়ের প্রচলিত আইন অনুযায়ী ট্রেনের ছাদে ভ্রমণ একটি দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে বারবার নিষেধ করা সত্ত্বেও একশ্রেণির যাত্রী ছাদে ভ্রমণ অব্যাহত রেখেছেন। ফলে যাত্রীদের জানমালের নিরাপত্তা এবং সুষ্ঠু রেল পরিচালনা হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে যাত্রীসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ রেল চলাচল বজায় রাখার স্বার্থে ট্রেনের ছাদে ভ্রমণ আবারও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সঙ্গে ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকতে যাত্রীসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নির্দেশনা অমান্য করে কেউ ছাদে ভ্রমণ করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক রেলভ্রমণ নিশ্চিত করতে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে : শামা

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

ক্রমেই বড় হচ্ছে এলএনজি আমদানির আর্থিক চাপ

কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৫

ক্যালিফোর্নিয়ায় মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৮ জনের মৃত্যু

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

সরকারিভাবে হজে যাওয়া ৪৩৪১ জনকে ফেরত দেওয়া হচ্ছে প্রায় ৫ কোটি টাকা

নজরুল বর্ষ উদ্বোধন, নতুন প্রজন্মকে জাতীয় কবির সঙ্গে যুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু