Thursday , 5 November 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

প্রতিবেদক
admin
November 5, 2026 12:12 pm
Link Copied!

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। সমঝোতা স্মারকে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের শিল্পাঞ্চল বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং সিআরসিসির সহযোগী প্রতিষ্ঠান চায়না ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবেশবান্ধব অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই এবং সহযোগিতা সম্প্রসারণ করা হবে। এ ক্ষেত্রে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি অংশীজনদের যোগাযোগ স্থাপন এবং সমন্বয়ের ক্ষেত্রে সহায়তা করবে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ। আজ সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলায় এসে পৌঁছান। এর আগে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে মোংলার উদ্দেশে তিনি রওনা হন। প্রধানমন্ত্রী মোংলায় দু’টি কর্মসূচি শেষ করে বাগেরহাট জেলা সদরের মগরায় হয়রত খান জাহান আলী (রহ.) মাজার জিয়ারত করবেন। সেখান থেকে তিনি সড়ক পথে খুলনা যাবেন। এরপর প্রধানমন্ত্রী বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার : তথ্যমন্ত্রী

সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

রাস্তার পাশের পিঠা-পুরির দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক, আবেদন শুরু ১ নভেম্বর

কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে উদযাপিত হবে

জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ

নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা

নারী-শিশু নির্যাতন: অগ্রাধিকার ভিত্তিতে শুনানি শেষে হাইকোর্টে ১৭ রায়

রাঙ্গামাটিতে শাস্ত্রীয় কথক নৃত্য কর্মশালার সমাপনী

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী