Wednesday , 17 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার

প্রতিবেদক
admin
June 17, 2026 10:29 am
Link Copied!

সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রেল ব্যাবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপুল এ কথা জানিয়েছেন। হাসান শিপুল বলেন, ‘এই বৈঠকে রেলওয়ের মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত মিটার গেজ লাইনসমূহ পর্যায়ক্রমে ব্রডগেজ করা, রেলওয়ের সিগনালিং ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে।’ এই পরিকল্পনা বাস্তবায়ন কীভাবে অর্থায়ন হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান উপপ্রেস সচিব। সভায় রেল ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, রেল বিভাগের সচিব ফাহিমুল ইসলাম এবং রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সরকারি ক্রয় কার্যক্রম : উচ্চপর্যায়ের কমিটি পুনর্গঠন

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জরুরী বার্তা

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে ১০ অগ্রাধিকার

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী জাতীয়তাবাদী দল: তথ্য প্রতিমন্ত্রী

বিশ্বকাপে জয়ের হাফ-সেঞ্চুরি আর্জেন্টিনার

আর্জেন্টিনার বিদায়ের দুঃসংবাদ দিলেন সেই তান্ত্রিক

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃক গঠিত টাস্কফোর্সের অভিযান, জরিমানাসহ মোট আদায় ১ লাখ ২৩ হাজার ৯২০ টাকা।