Wednesday , 17 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

প্রতিবেদক
admin
June 17, 2026 10:37 am
Link Copied!

ঢাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯ টা ৩৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। এর আগে গুলশানের বাসা থেকে সকাল সাড়ে ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, ‘ফ্যামিলি কার্ড বিতরণ এবং জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন তিনি।’ সিলেট থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছে দুপুর ১টায় ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তাঁর দিনের কর্মসূচি শুরু করবেন। এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজারে উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে প্রধানমন্ত্রী দুসাই রিসোর্টে দলীয় নেতাদের সঙ্গে আয়োজিত এক সভায় অংশ নেবেন। এরপর বিকালে ঢাকায় ফেরার উদ্দেশ্যে আবারও সিলেটের পথে রওনা দেবেন। দেড় দশকের বেশি সময় লন্ডন থাকার পর গত বছর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনি প্রচারাভিযানে মৌলভীবাজার যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম মৌলভীবাজারে গেছেন তারেক রহমান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শ্রমিক আন্দোলনে নাশকতায় আওয়ামী লীগের অর্থ খরচের সংযোগ থাকতে পারে : তথ্য উপদেষ্টা

বেকার পড়ে আছে অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মিত হাইটেক সিটি রেলস্টেশন

এবার ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু

গ্রেপ্তার হলেন গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী

ফের জুটি বাঁধছেন টিমোথি শ্যালামে-সেলেনা গোমেজ

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সমস্যাগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন : অর্থমন্ত্রী

দখলে বিলীন টাঙ্গাইল শহরের প্রাণ শ্যামা বাবুর খাল

সাইবার আইন নিপীড়নমূলক না করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা