Wednesday , 17 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

প্রতিবেদক
admin
June 17, 2026 12:38 pm
Link Copied!

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল (মঙ্গলবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী আফরোজা আব্বাসকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার প্রয়োজনবোধে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে তিনি সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে এ নিয়োগ অবৈতনিক হবে। উল্লেখ্য, জাতীয় মহিলা সংস্থা দেশের নারী উন্নয়ন, ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি এবং আর্থ-সামাজিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে সংস্থার কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে। facebook sharing buttonmessenger sharing buttontwitter sharing buttonwhatsapp sharing button

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পায়রাসহ চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

চার্জে দিয়ে মোবাইল ব্যবহার করলে কি ব্যাটারির ক্ষতি হয়?

আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

২৭তম বিসিএস-এর সুপারিশপ্রাপ্তদের চাকরির ধারাবাহিকতার বিষয় স্পষ্ট করলো অর্থ বিভাগ

বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা

পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

চলমান তাপদাহ, সাবধান থাকুন, বাড়তি যত্ন নিন শিশুদের।

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার: দুর্নীতি মামলায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হয়েছিল।

নকআউটে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ সময়সূচি