Tuesday , 23 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করলেন রেলমন্ত্রী

প্রতিবেদক
admin
June 23, 2026 4:51 pm
Link Copied!

রেলপথ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। মঙ্গলবার (২৩ জুন) মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে ধলেশ্বরী নদীর উপর নির্মিত রেলসেতুর ভায়াডাক্টের নীচে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচী উদ্বোধন করা হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেন, পদ্মা রেললিংক প্রকল্পের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। কর্মসূচীর উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি স্থানীয় ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ্মা রেললিংক প্রকল্পের আওতায় ধলেশ্বরী নদীর উপর রেলসেতুটি নির্মাণ করা হয়েছে। সেতু সংলগ্ন রেলওয়ের অব্যবহৃত জমিতে বৃক্ষ রোপণ করা হচ্ছে। উল্লেখ্য যে, গত ১৩ জুন ২০২৬ খ্রি কক্সবাজারের ডুলাহাজরায় বৃক্ষরোপণের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্সসূচী উদ্বোধন করেন। এর মাধ্যমে সারাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ শুরু হয়। এই কর্মসূচীর আওতায় রেলপথ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ রেলওয়ে তার নিজস্ব কর্মসূচী প্রণয়ন করে। মঙ্গলবার সিরাজদিখানের চর গলগলিয়া মৌজার উপরিউক্ত স্থানে প্রাথমিকভাবে ১০০ টি ফলদ, ১০০টি বনজ ও ৫০ টি ওষধি (মোট ২৫০ টি) গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। উক্ত স্থানে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন ১৮.৭০ একর ধানী/পতিত জমিতে বৃক্ষ রোপণ করা হবে। এই কর্মসূচীর আওতায় দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন অব্যবহৃত জমিতে বৃক্ষ রোপণ করা হবে। আগামী ৫ বছরে বাংলাদেশ রেলওয়ে ২৪ লক্ষ বৃক্ষ রোপণের লক্ষ্য নির্ধারণ করেছে। তন্মধ্যে ১ লক্ষ ৬০ হাজার রোপণ করা হবে এবছর। রেজাউল করিম সিদ্দিকী জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেলপথ মন্ত্রণালয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী জাতীয়তাবাদী দল: তথ্য প্রতিমন্ত্রী

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান ভূমিমন্ত্রীর

বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদে লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে

ভুয়া ভুটানি শরণার্থী কেলেঙ্কারিতে নেপালের সাবেক দুই মন্ত্রী দোষী সাব্যস্ত

মে মাসে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি বেড়েছে ৩৫.৪ শতাংশ

সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

সমালোচকদের মুখ বন্ধ করতে জার্মানিকে বিশ্বকাপ জিততে হবে

বিশ্বকাপ থেকে বিদায়ে ঘানার দায়িত্ব ছাড়লেন কুইরোজ

ভাইটাল স্ট্রাটেজিসের প্রতিনিধিদলের রেলওয়ের প্রকল্প পরিদর্শণ