Tuesday , 23 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

দক্ষিণ এশিয়ায় টেকসই কৃষি ও জীববৈচিত্র্য নিয়ে সার্কের আঞ্চলিক পরামর্শ সভা শুরু

প্রতিবেদক
admin
June 23, 2026 5:12 pm
Link Copied!

দক্ষিণ এশিয়ায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষার উপায় খুঁজতে “দক্ষিণ এশিয়ায় কৃষির নিবিড়তা বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ” শীর্ষক তিন দিনব্যাপী আঞ্চলিক পরামর্শ সভা আজ (২৩ জুন ২০২৬) শুরু হয়েছে। সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত এই ভার্চুয়াল সভায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, গবেষক ও নীতিনির্ধারকেরা অংশগ্রহণ করছেন। সভার লক্ষ্য হলো আঞ্চলিক সহযোগিতা জোরদার করা এবং খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে টেকসই কৃষি চর্চার জন্য সুপারিশ প্রণয়ন করা। উদ্বোধনী বক্তব্যে সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ, দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণে ফসলের নিবিড়তা বৃদ্ধি অপরিহার্য হলেও জীববৈচিত্র্য সংরক্ষণকে সমান গুরুত্ব দিতে হবে। তিনি উল্লেখ করেন, মাটির উর্বরতা বজায় রাখা, পরাগায়ন সেবা নিশ্চিত করা এবং প্রতিবেশগত স্থিতিস্থাপকতা বৃদ্ধিতে জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা টেকসই কৃষি উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরে সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ক্রপস) ড. সিকান্দার খান তানভীর দক্ষিণ এশিয়ায় কৃষিজমির ওপর ক্রমবর্ধমান চাপের কথা উল্লেখ করেন। তিনি কৃষির নিবিড়তা বৃদ্ধির ফলে পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব মূল্যায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জীববৈচিত্র্য বিশেষজ্ঞ এবং ইউএনডিপি ও এফএও -এর আন্তর্জাতিক পরামর্শক ড. পশুপতি চৌধুরী। তিনি কৃষির নিবিড়তা বৃদ্ধির ফলে প্রতিবেশ ব্যবস্থা, পরাগবাহক প্রাণী, মাটির জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক আবাসস্থলের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করেন। পরিবেশগত ঝুঁকি কমাতে তিনি টেকসই কৃষি চর্চা, ফসলের বৈচিত্র্য বৃদ্ধি এবং জীববৈচিত্র্যবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেন। বিশেষ অতিথির বক্তব্যে সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি ও এসডিএফ) তানভীর আহমেদ তরফদার বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিন্ন কৃষি ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি ড. মো. আব্দুস সালাম বলেন, খাদ্য নিরাপত্তা এবং জীববৈচিত্র্য সংরক্ষণকে পরস্পরবিরোধী নয়, বরং পরিপূরক লক্ষ্য হিসেবে বিবেচনা করতে হবে। তিনি গবেষণা সহযোগিতা জোরদার, তথ্যভিত্তিক নীতিনির্ধারণ এবং টেকসই কৃষি প্রযুক্তিতে অধিক বিনিয়োগের আহ্বান জানান। এই আঞ্চলিক পরামর্শ সভা থেকে দক্ষিণ এশিয়ায় টেকসই ফসল উৎপাদন ব্যবস্থা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে আঞ্চলিক সহযোগিতা ও বৈজ্ঞানিক উদ্ভাবনের মাধ্যমে কার্যকর সুপারিশ প্রণয়ন করা হবে বলে আশা করা হচ্ছে

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে যাচ্ছেন প্রতিমন্ত্রী

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

কানাডাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে মরক্কো

তিস্তায় কমছে পানি, বাড়ছে ভাঙন; পানিবন্দী অন্তত ২০হাজার পরিবার

দৌলতপুরে রাইটস ফর পিপল চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান

‘মাস্টারমাইন্ড ১৮ কোটি মানুষ’, একক কেউ নয়, সংসদে শফিকুর

‘গ্রীষ্মকালীন দাভোস’ শেষে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: বিদ্যুৎ মন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ, সৃষ্টি হবে হাজারো কর্মসংস্থান ববি হাজ্জাজ

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী