Tuesday , 23 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

প্রতিবেদক
admin
June 23, 2026 5:42 pm
Link Copied!

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী ১৭ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। তাদের মধ্যে রয়েছেন ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল। সোমবার (২২ জুন) তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন। একসঙ্গে এতসংখ্যক আইন কর্মকর্তার পদত্যাগকে ঘিরে আইন অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম। একই দিন সহকারী অ্যাটর্নি জেনারেল ইমরুল কায়েছ রানাও গণমাধ্যমকে জানান, তারা একযোগে ১৭ জন পদত্যাগ করেছেন। পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন এবং তারিকুল ইসলাম। আর সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পদত্যাগ করেছেন ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম। পদত্যাগের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পদত্যাগকারী আইন কর্মকর্তারা দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন। সহকারী অ্যাটর্নি জেনারেল ইমরুল কায়েছ রানা বলেন, “আমরা একযোগে ১৭ জন পদত্যাগ করেছি।” তবে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করেননি। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে এসব পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। একসঙ্গে এত সংখ্যক ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ বিচারাঙ্গনে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়ে রেজাউল করিম পদত্যাগ করেছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমানও পদ ছাড়েন। তবে এবারের পদত্যাগ একক কোনো ব্যক্তির নয়, বরং একযোগে ১৭ জনের হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

গরমের দাপট, হাঁসফাঁস জীবন

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা, বাড়ল ব্যক্তিগত ঋণের সীমাও

কাল পবিত্র আশুরা, রাজধানীতে বের হবে ৬৩ তাজিয়া মিছিল

হজযাত্রীদেরকে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

কিশোর গ্যাংয়ের হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৬

পাহাড় ধস: লামা ও চকরিয়ায় ৭ জনের মৃত্যু, রাত থেকে লামায় মোবাইল যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী