Wednesday , 24 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

গ্যালারিতে শাকিরার সঙ্গে কে এই ছেলে?

প্রতিবেদক
admin
June 24, 2026 12:14 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে পপ তারকা শাকিরাকে চুমু খাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তুমুল কৌতূহল ও বিভ্রান্তির সৃষ্টি হয়। অনেকে অনেক কিছু অনুমান করলেও পরবর্তীতে জানা গেছে, ভাইরাল হওয়া ওই তরুণ অন্য কেউ নন, তিনি শাকিরার নিজেরই সন্তান। ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর ম্যাচে গত সোমবার বিকেলে দুই ছেলে সাশা ও মিলানকে নিয়ে গ্যালারিতে হাজির হয়েছিলেন কলম্বিয়ান এই পপ সম্রাজ্ঞী। ম্যাচ চলাকালে লাইভ সম্প্রচারে হুট করেই ক্যামেরার আলো পড়ে শাকিরার ওপর। ঠিক তখনই তার এক ছেলেকে মায়ের গালে ভালোবাসার চুমু এঁকে দিতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই এই মিষ্টি মুহূর্তের ভিডিওটি নেটকুঁড়ে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে শাকিরার দুই সন্তান সম্পর্কে ধারণা না থাকা সাধারণ দর্শক ও ফুটবলপ্রেমীরা বেশ বিভ্রান্তিতে পড়েন। এমনকি ম্যাচ কমেন্টেটর মার্টিন টাইলারও মন্তব্য করেন, ৪৯ বছর বয়সী ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত এই গায়িকার চারপাশে সবসময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে। সামাজিক মাধ্যমে শত শত ব্যবহারকারী মন্তব্য করতে শুরু করেন যে, ওই তরুণ হয়তো শাকিরার নতুন বয়ফ্রেন্ড। পরে অবশ্য আসল তথ্য জানার পর তাদের সেই ভুল ভাঙে। উল্লেখ্য, ২০২৪ সালে সাবেক স্বামী ও বিশ্বকাপজয়ী ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর শাকিরা বর্তমানে একাকী (সিঙ্গেল) জীবন যাপন করছেন। এর কিছুক্ষণ পর ক্যামেরায় আবারও শাকিরাকে দেখা যায়, যেখানে তিনি তার ছেলেদের পাশে নিয়ে দর্শকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান : ব্রিটিশ সংবাদমাধ্যম

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা

আমি ভীষণভাবে মর্মাহত, ক্ষুব্ধ এবং লজ্জিত : সাফা কবির

ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে ১৯ নভেম্বর

রাঙ্গামাটিতে শাস্ত্রীয় কথক নৃত্য কর্মশালার সমাপনী

দেশের আরও ১২ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন

সিন্দুক পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনা হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী