Wednesday , 24 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বাংলাদেশ-কাজাখস্তানের বাণিজ্য ও প্রযুক্তি খাতে নতুন দুয়ার খুলল

প্রতিবেদক
admin
June 24, 2026 4:05 pm
Link Copied!

ডেস্ক রিপোর্টঃ চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বৈঠকে দুই প্রধানমন্ত্রী পারস্পরিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে একমত পোষণ করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে তারা ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। উভয় দেশের মধ্যে রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে নিয়মিত বৈঠক আয়োজনের বিষয়েও তারা ঐকমত্যে পৌঁছান। আজ বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে ‘গ্রীষ্মকালীন দাভোস’ বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সাইডলাইনে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনাকে ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের এক পর্যায়ে কাজাখস্তানের প্রধানমন্ত্রী পানি কূটনীতি (ওয়াটার ডিপ্লোম্যাসি) বিষয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরেন। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ উদ্যোগে বাংলাদেশের পূর্ণ সমর্থন থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। সৌজন্য এই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার : তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ প্রতিষ্ঠান উচ্ছেদ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামাতে চায় পুলিশ

রাশিয়ায় ৩০ জন বাংলাদেশী যুবককে প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত; ফিরিয়ে আনার জোর তৎপরতা

কোরবানির চামড়া ও উপজাত সংরক্ষণে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বাজেটে মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে : রবিউল আলম

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান ভূমিমন্ত্রীর