Wednesday , 24 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ভিক্ষুক নিহত

প্রতিবেদক
admin
June 24, 2026 5:01 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ জেলার সদর উপজেলার শোনগাছা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মুন্নাফ শেখ (৭০) নামে এক বৃদ্ধ ভিক্ষুক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা গ্রামের মৃত আজিমউদ্দিন শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মুন্নাফ শেখ বিভিন্ন গ্রামে ঘুরে ভিক্ষা করতেন। আজ বুধবার দুপুর দেড়টায় তিনি শোনগাছা বাজারে তরিকুলের মনোহারী দোকানে তার ভিক্ষার ব্যাগ রেখে একটি দাওয়াতে যোগ দেওয়ার উদ্দেশ্যে পাশের একটি গ্রামে যাচ্ছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে কাজীপুরগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার আঘাতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শিল্পী সমিতির নির্বাচনে কারা জিতলেন

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলা আপাতত স্থগিত, চুক্তির ব্যাপারে আশাবাদী: ট্রাম্প

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃক গঠিত টাস্কফোর্সের অভিযান, জরিমানাসহ মোট আদায় ১ লাখ ২৩ হাজার ৯২০ টাকা।

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

রাজস্বের নীতি নির্ধারণকে ‘পুরোপুরি আমলামুক্ত’ করা হবে: সংসদে প্রতিমন্ত্রী সাকি

অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন, পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

এবারের বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় মেক্সিকোর গিলবার্তো মোরা

পরিবেশের ভারসাম্য রক্ষায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কাল পবিত্র আশুরা, রাজধানীতে বের হবে ৬৩ তাজিয়া মিছিল