Monday , 15 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

আরডিএ’র চেয়ারম্যানের দায়িত্ব নিলেন আবুল কালাম আজাদ

প্রতিবেদক
admin
June 15, 2026 3:29 pm
Link Copied!

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী মহানগর বিএনপি’র সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আরডিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মশিউর রহমান নয়া চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেন। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন তিন। এ সময় তিনি বলেন, আরডিএ’কে নতুনভাবে সাজানো হবে। এখানে কোনো অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না। আজকে প্রথম দিন।সবার সাথে বসে আগামীর করণীয় ঠিক করা হবে। এই দপ্তর জনগণের জন্য খোলা থাকবে। দায়িত্ব গ্রহণের পর থেকেই দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবী সংগঠন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন অর রশিদ, সহ-সভাপতি এডভোকেট আশরাফ আলী মাসুম, শফিকুল ইসলাম সাফিক, জয়নুল আবেদীন শিল্পী, জেলা বিএনপি’র সদস্য ও নওহাটা পৌর বিএনপি’র সাবেক সভাপতি এবং পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, শাহ মখদুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহবায়ক আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সদস্য কামরুজ্জামান মিলন, কৃষক দল রাজশাহী জেলা শাখার আহবায়ক শফিকুল আলম সমাপ্তসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই মৌনীকে ঘিরে নতুন বিতর্ক

বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই – রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

মানব পাচারের ক্ষেত্রে নতুন আইনেও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

স্ত্রী ইকরার আত্মহত্যা: ২ দিনের রিমান্ডে অভিনেতা জাহের আলভী

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতে ‘সিএএ’ কার্যকর হওয়া তাদের অভ্যন্তরীণ বিষয়

অস্বাভাবিক সম্প্রসারন বা সংকোচন নয়, চাই জনবান্ধব অপটিমাম বাজেট

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের, দায়িত্ব নিচ্ছে এনসিএজি

১২’শ কোটি টাকা লোকসানের মুখে ‘সুপারগার্ল’

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই