Tuesday , 16 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ইরাকের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ ট্রাম্পের

প্রতিবেদক
admin
June 16, 2026 4:16 pm
Link Copied!

আগামী মাসের মাঝামাঝি সময়ে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় ও ইরাকে নিযুক্ত ট্রাম্পের বিশেষ দূত টম ব্যারাক এক যৌথ বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ইরাকের প্রধানমন্ত্রীকে ওয়াশিংটনে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন। বৈঠকে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনা হবে। বিবৃতিতে আরও বলা হয়, ইরাকের রাজধানী বাগদাদ সফরকালে টম ব্যারাক প্রধানমন্ত্রী আল-জাইদির সঙ্গে বৈঠকে মিলিশিয়া বাহিনী নিরস্ত্রীকরণ ও রাষ্ট্রীয় কর্তৃত্বের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর বিলুপ্তি নিয়েও আলোচনা করেছেন। ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সম্পর্কের প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির; প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে রাশিয়ার তেল ডিপোতে আগুন

বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান?

মাদক ব্যবসায়ীর বাড়িতে জনতার আগুন দেওয়ার ঘটনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত: বাংলাফ্যাক্ট

শাহবাগ এক দিনে তৈরি হয়নি, এটি শতবর্ষী প্রজেক্ট: সাদিক কায়েম

কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

চার্জে দিয়ে মোবাইল ব্যবহার করলে কি ব্যাটারির ক্ষতি হয়?

বাড়ছে লোকবল ও ল্যাব : নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী