Friday , 23 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন

প্রতিবেদক
admin
October 23, 2026 10:36 pm
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেন দায়িত্বে বহাল রয়েছেন। কমিটিতে কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজনৈতিক পর্ষদ, সম্পাদকীয় বিভাগ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সম্পাদক ও সাধারণ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কার্যালয় থেকে পুনর্গঠিত কমিটির নাম ও পদবি প্রকাশ করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সই করেন দলের দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনা। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ। সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলের ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদেও রয়েছেন আহ্বায়ক ও সদস্যসচিব। তাঁদের সঙ্গে পর্ষদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিক মুজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম। যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবদের দায়িত্ব পুনর্গঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ কে ফ্লোরা। যুগ্ম সদস্যসচিব করা হয়েছে আলাউদ্দীন মোহাম্মদ, এস এম সাইফ মুস্তাফিজ, মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহকে। তাঁদের মধ্যে আলাউদ্দীন মোহাম্মদ আন্তর্জাতিক বিষয় এবং এস এম সাইফ মুস্তাফিজ কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। সম্পাদকীয় বিভাগে যাঁরা দায়িত্ব পেলেন কমিটির আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন তাহসীন রিয়াজ। সহ-আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরেফা খাতুন। দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা এবং সহ-দপ্তর সম্পাদক ইফতেখারুল ইসলাম। আইন সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। সহ-আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেহায়েত উল্লাহ। প্রচার সম্পাদক হয়েছেন জয়নাল আবেদীন শিশির। সহ-প্রচার সম্পাদক মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন। শিক্ষা সম্পাদক হয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত এবং সহ-শিক্ষা সম্পাদক সাকিব শাহরিয়ার। এ ছাড়া কমিটিতে নারী বিষয়ক, কর্মসূচি ও পরিকল্পনা, পরিবেশ ও জলবায়ু, মুক্তিযুদ্ধ, গণমাধ্যম, ধর্ম, সংস্কৃতি, শ্রম, সাহিত্য ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, মানবাধিকার, সমাজকল্যাণ, তথ্য ও গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থ ও পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য, ক্রীড়া, জুলাই গণঅভ্যুত্থান, ত্রাণ ও দুর্যোগ এবং যুব ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে সম্পাদকীয় পদ রাখা হয়েছে। কমিটিতে ১৯ জন সহ-সম্পাদক ও ৫৮ জন সাধারণ সদস্যও রয়েছেন। বিভাগীয় সাংগঠনিক দায়িত্বে যাঁরা বিভাগীয় সাংগঠনিক দায়িত্বের মধ্যে ঢাকা বিভাগের উত্তর অংশের সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাইফুল্লাহ হায়দার। সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী। ঢাকা বিভাগের দক্ষিণ অংশের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অপু। চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশের সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দীন এবং সহ-সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিম। চট্টগ্রাম বিভাগের উত্তর অংশে সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাভিদ নওরোজ শাহ এবং সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সৈকত। রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী। রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পণ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন। সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রকৌশলী কামরুল আরিফ। এ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিন তারেক। খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোল্যা রহমতুল্লাহ। বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ড. শামীম হামিদী এবং সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সালমান। ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মিয়াজ মেহেরাব তালুকদার এবং সহ-সাংগঠনিক সম্পাদক তানহা শান্তা। ঢাকা বিভাগে প্রবাসী বা ডায়াস্পোরা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। একই বিভাগে সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ। পুনর্গঠনের লক্ষ্য কী দলীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, সাংগঠনিক কাঠামো ওপর থেকে নিচ পর্যন্ত পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এনসিপি সাংগঠনিক পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করেছিল। নির্বাচনের পরও সেই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। নেতারা জানান, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও গতিশীল করা এবং তৃণমূলের সঙ্গে সমন্বয় বাড়ানো পুনর্গঠনের অন্যতম লক্ষ্য। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচন ও দলের প্রথম জাতীয় কাউন্সিল সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতিও এগিয়ে নিতে চায় দলটি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৬০ পৌরসভা পেল ৫০ কোটি টাকা

দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন

ত্রিশালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের

গ্যাস সঙ্কটে আমদানিনির্ভর এলপিজির চাহিদা বাড়ছে

ট্রেনে ৬৮৫ টাকায় ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ করতে পারবেন যাত্রীরা : রেলপথ মন্ত্রী