Wednesday , 3 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

কুয়েতে ইরানি হামলায় নিহত ১, বিমানবন্দর টার্মিনালও ক্ষতিগ্রস্ত

প্রতিবেদক
admin
June 3, 2026 5:36 pm
Link Copied!

ডেস্ক রিপোর্টঃ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর ও কূটনৈতিক মিশনসহ বেসামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো ইরানি হামলায় একজন নিহত হয়েছেন। আজ বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবর জানিয়েছে। বিবৃতিতে কোন কোন কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে তা নির্দিষ্ট করে বলা হয়নি। গত ৮ এপ্রিল ইরান যুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। তবে এই হামলায় উপসাগরীয় দেশটিতে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ইরান কুয়েতসহ অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলোতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ভোরবেলার এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং কর্তৃপক্ষকে ফ্লাইট অন্য পথে ঘুরিয়ে দিতে বাধ্য করেছে। জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, এই হামলায় বিমানবন্দরের টার্মিনাল ১ ভবনের ‘মারাত্মক ক্ষতি’ হয়েছে। কুয়েত এয়ারওয়েজ জানিয়েছে, তারা বুধবারের ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন করবে। এর কিছুক্ষণ পরেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পর দেশের প্রধান বিমান সংস্থাটি টার্মিনাল ৪ থেকে ফ্লাইট পুনরায় চালু করেছে। এর আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, কুয়েতকে লক্ষ্য করে ছোড়া দুটি ইরানি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র মার্কিন ও বাহরাইনি বাহিনী প্রতিহত করে। সেন্ট্রাল কমান্ড এক্স-এ দেওয়া এক পোস্টে জানায়, কুয়েতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ছোড়া ইরানি ড্রোনের আরো একটি ঢেউ তাদের লক্ষ্যে আঘাত হানতে ব্যর্থ হয় এবং আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর দিকে ছোড়া ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। এর জবাবে, মার্কিন বাহিনী কেশম দ্বীপে হামলা চালায় এবং একাধিক ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করে

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় পদায়নে লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার মনোনীত

নিউইয়র্কে পেজেশকিয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক

শহীদ জিয়ার আদর্শ ধারণ ও চর্চা করুন—-দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ফকির মাহবুব আনাম

নিজেকে আত্মবিশ্বাসী দেখাতে ব্যবহার করতে পারেন লাল লিপস্টিক

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে

চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্টের বৈঠক

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ভিসিলেন্স টিম ও সার্বিক তত্ত্বাবধান টিম গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়।

মে মাসে ভারত থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি