Sunday , 4 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
admin
October 4, 2026 1:39 pm
Link Copied!

আগে বিভিন্ন সংস্থার মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হলেও এখন সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না এবং বাক্‌স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। গণমাধ্যমকর্মীদের নিয়ন্ত্রণ কিংবা সাংবাদিকদের লেখালেখি বন্ধ করার জন্য নয়, জনগণকে নিরাপদ রাখতেই সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে।

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আগে বিভিন্ন সংস্থার মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হতো। এখন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হবে না। বাক্‌স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার।’

সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমকর্মীদের নিয়ন্ত্রণ করার জন্য নয়, জনগণকে নিরাপদ রাখতেই সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে।’ গণমাধ্যম নিয়ন্ত্রণ, সাংবাদিকদের লেখা বন্ধ কিংবা সরকারের পক্ষে লেখানোর জন্য এ আইন করা হচ্ছে না বলেও স্পষ্ট করেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ভুয়া অ্যাকাউন্ট খুলে মানুষকে হেনস্তা ও হয়রানি করা হচ্ছে। এর ফলে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার পর্যায়েও চলে যাচ্ছেন। অনেক সাংবাদিকের নামেও ভুয়া তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। এসব অপতৎপরতা থেকে জনগণকে সুরক্ষা দিতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মানুষকে নিরাপদ রাখার জন্য সাইবার সুরক্ষার উদ্যোগ নেওয়ার বিষয়ে সাংবাদিকরাও একমত হয়েছেন।

সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকদের সুরক্ষার জন্য সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সাংবাদিকদের নিরাপদ ও সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

এর আগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় গণমাধ্যমের স্বাধীনতা, বাক্‌স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং পেশাগত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর

বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলতে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ

অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম সরবরাহে চুক্তি করল ভারত

বাচ্চাদের কতটুকু চিনি খাওয়ানো উচিত

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

লোকসান ও সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

সরকারি প্রাথমিকের ১ কোটি ৭ লক্ষ শিক্ষার্থীকে বিনামূল্যে ইউনিফর্ম, স্কুল ব্যাগ,জুতা, মোজা প্রদান করবে সরকার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

এটাকেই শেষ বিশ্বকাপ বললেন রোনালদো