Saturday , 3 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

গাজীপুরে পোশাক কারখানায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

প্রতিবেদক
admin
October 3, 2026 10:49 pm
Link Copied!

গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় মেট্টিক্স গার্মেন্টসের আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (৩ অক্টোবর) বিকেল তিনটার দিকে গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় মেট্টিক্স গার্মেন্টস নামের কারখানায় আগুন লাগে। আগুনের খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুন বাড়তে থাকায় পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের ৩টি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যায় ৬টার সময় নিয়ন্ত্রণে আসে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, ৭তলা ভবনের তিন তলায় আগুন লাগে। আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সালাউদ্দিন আহমেদ জানান, মেট্টিক গার্মেন্টেসের গুদামে আগুন লাগার খবর পাই। আমরা সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে আগুন নিয়ন্ত্রণ এলেও আগুন নির্বাপণ নয়। এখনো আমাদের ফায়ার ফাইটাররা ভেতরে কাজ করছে। নির্বাপণ করতে একটু সময় লাগবে। যেহেতু এখানে ফেব্রিক্সে গুদাম ছিল, অনেক ফেব্রিক্স এখান থেকে সরাতে হবে। সরিয়ে সরিয়ে আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে হবে। আমরা আরও খোঁজ খবর নিচ্ছি, হতাহতের খবর আছে কিনা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চিকিৎসকরা বহু সীমাবদ্ধতার মাঝেও দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন: স্বাস্থ্যমন্ত্রী

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

সচিবালয়কে সরিয়ে নেওয়া হচ্ছে আগারগাঁওয়ে

শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে: প্রাথমিক প্রতিমন্ত্রী

দিল্লিতে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ফের আটক

গ্যাস-বিদ্যুৎ সংকট সাময়িক: জোনায়েদ সাকি

পুরান ঢাকার চকবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ভারত ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন সমাপ্ত

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের