Monday , 8 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

গ্রীষ্মের তাপ ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযানে প্রভাব ফেলবে না : হ্যারি কেন

প্রতিবেদক
admin
June 8, 2026 1:56 pm
Link Copied!

ঢাকা, ৮ জুন ২০২৬ (বাসস) : অধিনায়ক হ্যারি কেন বলেছেন, ইংল্যান্ড দলের বিশ্বকাপে মিশনে এবারের আসরে আলোচিত উচ্চ তাপমাত্রা কোনো প্রভাব ফেলবে না বলে। বিশ্বকাপের আগে কেন দুর্দান্ত ফর্মে রয়েছেন। শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ১-০ গোলের জয়ে তাঁর অসাধারণ হেড থেকেই ম্যাচের একমাত্র গোলটি আসে। ক্লাব ও দেশের হয়ে চলতি মৌসুমে এটি ছিল তাঁর ৬৭তম গোল। ইংল্যান্ডের কোচ থমাস টাচেল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে দলের কিছুটা “ফ্রিস্টাইল” ফুটবল নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তবে খারাপ মানের মাঠে কোনো চোট ছাড়াই ম্যাচ শেষ করতে পারাটা ছিল ইতিবাচক দিক। কেন স্বীকার করেছেন যে মাঠটি কিছুটা “আঠালো” ছিল এবং ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলোয়াড়দের ঘাম ঝরাতে হয়েছে। তবে তাঁর মতে, আবহাওয়া নিয়ে যে আলোচনা হচ্ছে তা অতিরঞ্জিত। তিনি বলেন, “সত্যি বলতে, আমার মনে হয়না গরমটা খুব বেশি সমস্যা হযয়েছে। অবশ্যই আমরা অনুশীলনের মাধ্যমে এর সঙ্গে মানিয়ে নিচ্ছি। প্রথম কয়েক দিন পর থেকেই আমার মনে হয়েছে বেশিরভাগ খেলোয়াড় এই পরিবেশে অভ্যস্ত হয়ে গেছে। আজও মাঠে অবস্থাটা খুব খারাপ মনে হয়নি। তাই আমার মনে হয় এটা এমন একটি বিষয় যা নিয়ে হয়তো প্রয়োজনের চেয়ে বেশি আলোচনা হচ্ছে। আমরা সবাই পেশাদার ফুটবলার। আমরা এবং কোচিং স্টাফ মিলে টুর্নামেন্টের জন্য যথাযথ প্রস্তুতি নিয়েছি। প্রথম ম্যাচের আগে আমাদের হাতে আরও প্রায় ১০ দিন সময় আছে। এই পরিবেশেই অনুশীলন চলবে। তাই টুর্নামেন্ট শুরু হলে এটি কোনো প্রভাব ফেলবে না বলে আমি মনে করি।” ইংল্যান্ড অধিনায়ক আরও বলেন তিনি বর্তমানে ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন এবং বিশ্বকাপ শুরু হওয়ার জন্য মুখিয়ে আছেন। কেন বলেন, “ইংল্যান্ডের হয়ে খেলা আমার সবচেয়ে প্রিয় কাজ। আমি এই জার্সি অত্যন্ত গর্বের সঙ্গে পরি, অধিনায়কের আর্মব্যান্ডও একই গর্ব নিয়ে ধারণ করি। আমি আমার সতীর্থ, কোচিং স্টাফ, সমর্থক এবং দেশের জন্য সঠিক উদাহরণ স্থাপন করার চেষ্টা করি। আরেকটি বিশ্বকাপে একটি নতুন দলকে নেতৃত্ব দেওয়া অবশ্যই বিশেষ অনুভূতি। আমরা অনেক উচ্চ প্রত্যাশা নিয়ে টুর্নামেন্টে এসেছি। তাই আমি শুধু বিশ্বকাপ শুরুর অপেক্ষায় আছি। আমি আগের যেকোনো সময়ের চেয়ে ভালো অনুভব করছি এবং টুর্নামেন্ট শুরুর অপেক্ষা আর শেষ হচ্ছেনা।” ইংল্যান্ড ১৭ জুন ডালাসে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। দলটি গত সোমবার ফ্লোরিডায় পৌঁছে প্রস্তুতি শুরু করেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের সহায়তায় গুরুত্বপূর্ণ বন্দর চালু ভেনেজুয়েলায়, মরদেহ সমাহিত করার কাজ শুরু

ইনজুরি টাইমের গোলে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শেষ ষোলতে কানাডা

বাংলাদেশ ও কাতারের যৌথ কমিটির বৈঠক: বাংলাদেশের ৫টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৪টি সেক্টরে কর্মী নিতে আগ্রহ প্রকাশ

বাংলাদেশ ‘ব্যবসার জন্য উন্মুক্ত’ চীনা বিনিয়োগকারীদের বললেন তারেক রহমান

লোকসান কমাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন বেসরকারিকরণের উদ্যোগ

পানি সংকট মোকাবেলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির; প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

মেয়েদের যে উপদেশ দিলেন প্রভা

‘গ্রীষ্মকালীন দাভোস’ শেষে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

সরকারি প্রাথমিকের ১ কোটি ৭ লক্ষ শিক্ষার্থীকে বিনামূল্যে ইউনিফর্ম, স্কুল ব্যাগ,জুতা, মোজা প্রদান করবে সরকার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী