Tuesday , 27 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

প্রতিবেদক
admin
October 27, 2026 3:32 pm
Link Copied!

শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বুধবারের মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) মঙ্গলবারের এক পূর্বাভাসে জানায়, ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানার সময় ‘অতি প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) হতে পারে। মুম্বাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। উত্তর আটলান্টিক মহাসাগরে এ ধরণের ঝড়কে হারিকেন ও প্রশান্ত মহাসাগরে টাইফুন বলা হয়। বঙ্গোপসাগর ও উত্তর ভারত মহাসাগরে ঘূর্ণিঝড় নিয়মিত হুমকি হয়ে দেখা দেয়। তবে এল নিনো আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে নজিরবিহীন উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় এবার ঘূর্ণিঝড়ের মৌসুম আরও তীব্র হয়ে উঠেছে। এদিকে প্রবল বৃষ্টিপাতের সতর্কতার মধ্যে প্রতিবেশী শ্রীলঙ্কায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, ঝড়ের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধস হতে পারে। কলম্বোর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, দেশটির সামরিক বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর জানায়, ঘূর্ণিঝড়ের আঘাতে খড়ের ছাউনি দেওয়া ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হতে পারে। এ ছাড়া স্থানীয়ভাবে জলাবদ্ধতা ও বন্যা দেখা দিতে পারে, বিদ্যুৎ ও যোগাযোগের খুঁটি উপড়ে যেতে পারে ও জমিতে থাকা ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার তার কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্ধ্র প্রদেশের কর্তৃপক্ষ নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি কয়েকটি জেলায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ‘সব শিক্ষাপ্রতিষ্ঠান’ বন্ধ ঘোষণা করা হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার খবরে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী ৪ হাজার ৭০০-এর বেশি অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়

বিশ্ব বসতি দিবসের উদ্বোধন প্রধানমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ:

গাজায় যা ঘটছে তা ‘ভয়াবহ, অন্যায় ও অযৌক্তিক’: পপ তারকা এড শিরান

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী

মধ্যরাতে ইলিশ শিকারে সাগরে নামছেন জেলেরা

দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর

২৩ ঘণ্টা পরেও নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন চুয়েট উপাচার্য