Tuesday , 9 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের লিফলেট তৈরির অভিযোগে আটক ২

প্রতিবেদক
admin
June 9, 2026 5:02 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ জেলার ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৯ জুন) ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাতে ফটিকছড়ি সদরের একটি শপিং কমপ্লেক্স থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা হলেন- উপজেলার বক্তপুর এলাকার বাসিন্দা, সাবেক ইউপি সদস্য ও মহিলা আওয়ামী লীগের নেত্রী সুমি আক্তার এবং কম্পিউটার অপারেটর উজ্জ্বল।

স্থানীয়দের দাবি, একটি কম্পিউটার দোকানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণামূলক লিফলেট প্রস্তুত করা হচ্ছে- এমন তথ্য পেয়ে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সেখানে যান। পরে তারা দু’জনকে আটক করে পুলিশে খবর দেন।

পৌর যুবদলের সহ-সভাপতি মো. ইব্রাহীম বলেন, ‘লিফলেট তৈরির সময় তাদের হাতেনাতে ধরা হয়। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

ওসি বলেন, ‘দু’জনকে থানায় আনা হয়েছে। অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অনার্স কোর্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি: জাতীয় বিশ্ববিদ্যালয়

কমলো এলপি গ্যাসের দাম

চোরাইপথের পশু নয়, বৈধ উৎসে কোরবানির পশু কেনার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

অস্ট্রিয়ার কাছে জর্ডানের হার

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পিছিয়ে পড়েও অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা

দেশে ফিরেছেন ৩৭,৪৩৫ জন হাজী, সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি

ইরাকের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ ট্রাম্পের

This is a Test Post

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী