Sunday , 28 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

চার্জে দিয়ে মোবাইল ব্যবহার করলে কি ব্যাটারির ক্ষতি হয়?

প্রতিবেদক
admin
June 28, 2026 3:17 pm
Link Copied!

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে একটি খুব সাধারণ অভ্যাস হলো ফোন চার্জে লাগিয়ে সেটি ব্যবহার করা। তবে অনেকের মনেই এই প্রশ্ন বা ভয় কাজ করে যে, এভাবে ফোন ব্যবহার করলে ব্যাটারির কোনো ক্ষতি হয় কি না। বর্তমানের প্রায় সব স্মার্টফোনেই লিথিয়াম আয়ন (খরঃযরঁস-রড়হ) ব্যাটারি ব্যবহার করা হয়, যা এখনকার প্রযুক্তিতে অত্যন্ত সাধারণ এবং উন্নত। আসলেই কি ক্ষতি হয়? চার্জিংয়ের সময় ফোন ব্যবহার করাকে অনেকেই অসতর্কতা বা ক্ষতিকর বলে মনে করেন। তবে বাস্তবতা হলো, এতে ব্যাটারির সরাসরি বড় ধরনের ক্ষতির আশঙ্কা খুবই কম। স্মার্টফোন বিশেষজ্ঞরা বলছেন, চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করা যেতে পারে, তবে খেয়াল রাখতে হবে যেন ফোনটি অতিরিক্ত গরম না হয়ে যায়। চার্জিংয়ের গতি ও প্রভাব আপনি যদি চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করেন, তবে খেয়াল করবেন যে ফোনটি স্বাভাবিকের চেয়ে কিছুটা ধীরগতিতে চার্জ হচ্ছে। এর কারণ হলো, ডিভাইসটি একই সাথে চার্জ গ্রহণ করছে এবং ব্যবহারের ফলে চার্জ খরচও করছে (ডিসচার্জিং)। ফলে চার্জ পূর্ণ হতে কিছুটা বেশি সময় নেয়। আসল শত্রু যখন ‘তাপ’ ব্যাটারির স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলার প্রধান কারণ হলো অতিরিক্ত তাপ। ফোন ব্যবহারের অভ্যাস, বয়স বা চার্জিং পদ্ধতির চেয়েও তাপ ব্যাটারির জন্য বেশি ক্ষতিকর। অতিরিক্ত তাপ ব্যাটারির সক্ষমতা কমিয়ে দেয় এবং এর ভেতরের কাঠামোর ক্ষতি করতে পারে, যা ব্যাটারির আয়ু কমিয়ে দেয়। পরিশেষে বলা যায়, চার্জে লাগিয়ে ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ নয়। তবে ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে ভারী কাজগুলো এড়িয়ে চলা এবং ফোনটি যেন অতিরিক্ত গরম না হয় সেদিকে খেয়াল রাখাই বুদ্ধিমানের কাজ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পরীক্ষাকেন্দ্রে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী

টাইব্রেকে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

মার্তিনেল্লি গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

অস্ট্রিয়ার কাছে জর্ডানের হার

‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন

মেসির জোড়া গোলে নকআউট পর্ব নিশ্চিত করলো আর্জেন্টিনা

জনসংযোগ কর্মকর্তাদের ‘নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ

শিক্ষায় বিনিয়োগ হচ্ছে দেশের ভবিষ্যত বিনিয়োগ: ভূমিমন্ত্রী