Monday , 5 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

‎টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর ‎

প্রতিবেদক
admin
October 5, 2026 1:39 pm
Link Copied!

‎ ‎টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর ‎ ‎ঢাকা ৫ অক্টোবর,, ২০২৬ ‎ ‎বাংলাদেশের টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদী তীর রক্ষায় এশীয় উন্নয়ন ব্যাংক(এডিবি’র) অব্যাহত  সহযোগিতা চেয়েছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। মানসম্মত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সরকার এডিবি’র সাথে কাজ করতে আগ্রহী বলে জানান তিনি। ‎ ‎আজ সচিবালয়ে  পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে এডিবি’র নির্বাহী পরিচালক Satya Srinivas Lolla সাক্ষাৎকালে এ আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী । প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এসময় উপস্থিত ছিলেন। ‎ ‎এডিবি’ নির্বাহী পরিচালকে  বাংলাদেশে স্বাগত জানিয়ে পানিসম্পদ মন্ত্রী  বলেন, টেকসই  প্রবৃদ্ধি, দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ  এবং মানুষের জীবনমান উন্নয়নে এডিবি আরও কার্যকর ভূমিকা রাখবে। ‎ ‎প্রতিমন্ত্রী আজাদ বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে  প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে এডিবিকে সহযোগিতা বৃদ্ধির অনুরোধ  জানান তিনি। ‎ ‎এডিবি’র নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশের সাথে অংশীদারীত্ব জোরদার, এবং নতুন কান্ট্রি পার্টনারশিপ স্ট্রাটেজি প্রণয়নে কাজ করছে সংস্থাটি। টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও ভাঙ্গণ প্রতিরোধে এডিবি কাজ করতে আগ্রহী  বলে তিনি জানান তিনি। ‎ ‎মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন, অতিরিক্ত সচিব মহা. এনামূল হক এবং এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২০৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

পোশাক রপ্তানিতে বাড়ছে বহুমুখী সংকট, প্রতিযোগিদের দাপটে পিছিয়ে বাংলাদেশ

ইউক্রেন যুদ্ধ অবসানের সবচেয়ে কাছাকাছি এসেছি: ট্রাম্প

নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে: এলজিআরডি মন্ত্রী

বন্যা পরিস্থিতি: চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত