Monday , 12 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৯১৫ মামলা

প্রতিবেদক
admin
October 12, 2026 3:08 pm
Link Copied!

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৯১৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫ টি বাস, ৫ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ২৩ টি মোটরসাইকেলসহ মোট ১২০ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬ টি বাস, ৫ টি ট্রাক, ১৩ টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ১৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১ টি বাস, ১ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৫৮ টি সিএনজি ও ২৩৬ টি মোটরসাইকেলসহ মোট ৪১৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭ টি বাস, ৪০ টি ট্রাক, ২৪ টি কাভার্ডভ্যান, ৬২ টি সিএনজি ও ১৫৯ টি মোটরসাইকেলসহ মোট ৪৩২ টি মামলা হয়েছে। অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২ টি বাস, ৩ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৭৭ টি মোটরসাইকেলসহ মোট ১৬০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩ টি বাস, ২৫ টি ট্রাক, ৩৪ টি কাভার্ড ভ্যান, ৪২ টি সিএনজি ও ১৪৬ টি মোটরসাইকেলসহ মোট ৩৪৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫ টি বাস, ৬ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৫২ টি সিএনজি ও ১৬৯ টি মোটরসাইকেলসহ মোট ৩৯৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১০০ টি বাস, ১৬ টি ট্রাক, ৪৫টি কাভার্ডভ্যান, ৯৯ টি সিএনজি ও ২৬৯ টি মোটরসাইকেলসহ মোট ৮৭৩ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৫৭৭ টি গাড়ি ডাম্পিং ও ৪৩০ টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার

লাভজনক হলেও তলানিতে নামিয়ে আনা হয়েছে রেলে পণ্য পরিবহণ

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৩

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভোটের তারিখ ঘোষণা নিয়ে কিছুই জানে না সরকার: এলজিআরডি প্রতিমন্ত্রী

চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের উদ্বেগ

নৈরাজ্য ও দখলবাজির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ করবে এনসিপি

সমন্বিত উদ্যোগে এলডিসি উত্তরণে তিন বছর সময় পেল বাংলাদেশ

শাহবাগ এক দিনে তৈরি হয়নি, এটি শতবর্ষী প্রজেক্ট: সাদিক কায়েম